Realme 8s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 13 Sep 2021 08:44:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Realme 9 Series এর ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোম্পানি জানালো দুটি গুরুত্বপূর্ণ তথ্য, জানুন কবে হবে এই ফোনের এন্ট্রি https://www.91mobiles.com/bengali/realme-9-series-will-launch-in-india-in-2022-company-tease-in-realme-8-5g-launch-event/ https://www.91mobiles.com/bengali/realme-9-series-will-launch-in-india-in-2022-company-tease-in-realme-8-5g-launch-event/#respond Fri, 10 Sep 2021 04:38:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18424 Realme 9 সিরিজের লিক রিপোর্ট

The post Realme 9 Series এর ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোম্পানি জানালো দুটি গুরুত্বপূর্ণ তথ্য, জানুন কবে হবে এই ফোনের এন্ট্রি first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme শুক্রবার দুটি নতুন স্মার্টফোন Realme 8s 5G আর Realme 8i এর সাথে নিজের প্রথম ট‍্যাবলেট Realme Pad কে পেশ করেছিল। আবার কোম্পানি Realme 8s 5G কে একদম নতুন ডায়মেনশান 810 চিপসেটে‌র সাথে মার্কেটে এনেছে। এর সাথেই Realme 8i কে Mediatek চিপসেট Helio G96 এর সাথে এনেছে। অথচ Realme লঞ্চ ইভেন্টে‌র সময় কোম্পানি Realme 9 India লঝ্চ সম্পর্কে‌ও ঘোষণা করেছে। Realme জানিয়েছে যে Realme 9 সিরিজ এই বছরের বদলে 2022 এ লঞ্চ হবে।

Realme 9 Series ইন্ডিয়া লঞ্চ

কোম্পানি আজকে লঞ্চ ইভেন্টের সময় ঘোষণা করেছে যে Realme 9 সিরিজ 2022 এ লঞ্চ হবে। অথচ ইভেন্টের সময় কোনো সঠিক তারিখ বা অন্য কোনো তথ্য জানায়নি। আশা করা হচ্ছে যে কোম্পানির রিয়েলমি 9 সিরিজের ফোন রিয়েলমি 8 সিরিজের ফোনের আপগ্রেডেড স্পেসিফিকেশন্স আর ফিচার যুক্ত হবে।

কিছুসময় দেখা গেছে যে রিয়েলমি এক বছরে দুটি নাম্বারের স্মার্টফোন সিরিজ নিয়ে আসে, গত বছরেও কোম্পানি Realme 6 আর Realme 7 সিরিজ লঞ্চ করেছিল। কিন্তু এই বারে কোম্পানি নতুন সিরিজকে আগামী বছরে পিছিয়ে দিয়েছে।

Realme 8s 5G ও Realme 8i এর স্পেসিফিকেশন্স

Realme 8s 5G তে 6.5 ইঞ্চির ফুল HD+ LCD আছে, যার রিফ্রেশরেট 90Hz। স্মার্টফোনটি ডায়মেনশান 810 চিপসেটে কাজ করে, যেটিকে 6GB/8GB LPDDR4X র‍্যাম আর 127GB ইন্টারনাল স্টোরেজের সাথে যোগ করা হয়েছে। এটি ডায়নেমিক র‍্যামের সাথে আসে, যা র‍্যামকে 13GB পর্যন্ত বাড়াতে পারে। 33W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ফোনে 5,000mAh এর ব‍্যাটারী আছে।

এছাড়া ফোনে রেয়ারে 64MP সেন্সর f/1.7 অ্যাপার্চার লেন্সের সাথে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ আছে, আবার ফোনে সেল্ফির জন্য 16MP এর ফ্রন্ট-ফেসিং ক‍্যামেরা আছে। এটি Android 11 এর সাথে Realme UI 2.0 তে চলে। Realme 8s 5G দুটি কালার- ইউনিভার্স ব্লু আর ইউনিভার্স পার্পলের সাথে 13 সেপ্টেম্বর ফ্লিপকার্টে‌র মাধ্যমে 17,999 টাকায় (4GB র‍্যাম) আর 19,999 টাকায় (6GB র‍্যাম) কেনা যাবে।

অন‍্যদিকে Realme 8i 120Hz রিফ্রেশরেটে‌র সাথে 6.6 ইঞ্চির FHD LCD দেওয়া আছে। এছাড়া ফোনে 4GB/6GB র‍্যাম আর 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ আছে যা Helio G96 চিপসেট যুক্ত। আবার রেয়ার ক‍্যামেরা মডিউলে দুটি 2MP B&W আর ম‍্যাক্রো ক‍্যামেরার সাথে 50MP এর প্রাথমিক ক‍্যামেরা আছে। Realme 8i ফ্লিপকার্টে‌র মাধ্যমে 14 সেপ্টেম্বর 13,999 টাকা শুরুর দামে সেল হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme 9 Series এর ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোম্পানি জানালো দুটি গুরুত্বপূর্ণ তথ্য, জানুন কবে হবে এই ফোনের এন্ট্রি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-9-series-will-launch-in-india-in-2022-company-tease-in-realme-8-5g-launch-event/feed/ 0
লো বাজেটের Realme 8i আর Realme 8s এর ইন্ডিয়া লঞ্চ কন্ফর্ম, জানুন কবে হবে এই অতুলনীয় ফোনের এন্ট্রি https://www.91mobiles.com/bengali/realme-8i-and-realme-8s-india-launch-confirmed/ https://www.91mobiles.com/bengali/realme-8i-and-realme-8s-india-launch-confirmed/#respond Wed, 04 Aug 2021 04:11:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17485 Realme কোম্পানির নতুন দুটি স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post লো বাজেটের Realme 8i আর Realme 8s এর ইন্ডিয়া লঞ্চ কন্ফর্ম, জানুন কবে হবে এই অতুলনীয় ফোনের এন্ট্রি first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় বাজারে Realme 8 4G, Realme 8 5G আর Realme 8 Pro স্মার্টফোনের লঞ্চ হ‌ওয়ার পরে জলদিই মার্কেটে দুটি নতুন মোবাইল ফোন লঞ্চ হতে চলেছে। আপকামিং স্মার্টফোনের তথ্য স্বয়ং কোম্পানি দিয়েছে। আসলে AskMadhav সিরিজের নতুন এপিসোডে Realme এর CEO মাধব শেঠ নিশ্চিত জানিয়েছেন যে কোম্পানি জলদিই ভারতে Realme 8i আর Realme 8s নামের আরো দুটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। অথচ এই সময়ে মাধব শেঠ ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানায়নি।

Realme 8i আর Realme 8s এর ইন্ডিয়া লঞ্চ

বলে দিই যে বহু দিন ধরে Realme 8i আর Realme 8s সম্পর্কে লিক এবং তথ্য সামনে আসছে। বলা হচ্ছে যে কোম্পানি এই ফোনকে এন্ট্রি লেভেল সেগ্মেন্টে পেশ করবে। আবার কিছু দিন আগে 91মোবাইল্স @OnLeaks এর সাথে মিলে এই রিয়েলমি 8s এর স্পেসিফিকেশন্স আর রেন্ডার্স সম্পর্কে লিক খবর করেছিল।

Realme 8S এর স্পেসিফিকেশন্স

রিয়েলমি 8এস কে কোম্পানির পক্ষ থেকে 6.5 ইঞ্চি ডিসপ্লেতে লঞ্চ করা হবে যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই নতুন রিয়েলমি ফোন অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ হবে যা রিয়েলমি ইউআই 2.0 তে কাজ করবে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে মিডিয়াটেকের ডায়মনসিটি 810 চিপসেট দেওয়া হবে যা 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। এই স্মার্টফোনটিকে 6GB RAM আর 8GB RAM এর দুটি ভেরিয়েন্টে বাজারে নামানো হবে যা 128 জিবি এবং 256 জিবির স্টোরেজ সাপোর্ট করবে।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করা Realme 8s এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া থাকবে। কিন্তু রেয়ার ক‍্যামেরা সেট‌আপে অন্য দুটি সেন্সর কি থাকবে, এই ডিটেইল এখনো জানা যায়নি। আবার সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য রিয়েলমি 8এস এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনকে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যুক্ত করা হয়েছে যা 33 ওয়াট ডার্ট ফাস্ট চার্জ সাপোর্ট করবে।

Realme 8i এর স্পেসিফিকেশন্স

Realme 8i কে টেনাতে 6.43 ইঞ্চির বড়ো ডিসপ্লে যুক্ত দেখানো হয়েছিল। স্ক্রিন রেজুলেশন কত হবে সেটি এখনো পরিস্কার না কিন্তু ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় আশা করা যেতে পারে যে এই ফোনটি এমোলেড স্ক্রিনে তৈরি হবে। আবার লিস্টিঙ অনুযায়ী এই ফোনের ডায়মেনশান 158.5 × 73.3 × 8.4 মিমি হবে। টেনাতে এই ফোনকে অ্যান্ড্রয়েড 11 ওএস যুক্ত বলা হয়েছিল এবং ফোনে ডুয়াল সিম সাপোর্টের কথা নিশ্চিত বলা হয়েছিল। টেনার অনুযায়ী রিয়েলমি 8আই স্মার্টফোন‌কে 4,400 এম‌এএইচ ব‍্যাটারী যুক্ত করে বাজারে নামানো হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লো বাজেটের Realme 8i আর Realme 8s এর ইন্ডিয়া লঞ্চ কন্ফর্ম, জানুন কবে হবে এই অতুলনীয় ফোনের এন্ট্রি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8i-and-realme-8s-india-launch-confirmed/feed/ 0