Realme Pad Mini - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 03 May 2022 01:34:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এবার মার্কেটে পকেট ফ্রেন্ডলি ট্যাব নিয়ে আসল Realme, ভারতে লঞ্চ হল Realme Pad Mini ট্যাবলেট, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/realme-pad-mini-tablet-launched-in-india-at-a-starting-price-of-rs-10999/ https://www.91mobiles.com/bengali/realme-pad-mini-tablet-launched-in-india-at-a-starting-price-of-rs-10999/#respond Fri, 29 Apr 2022 08:30:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25431 8.7 ইঞ্চি ডিসপ্লে সাইজে লঞ্চ হল Realme Pad Mini

The post এবার মার্কেটে পকেট ফ্রেন্ডলি ট্যাব নিয়ে আসল Realme, ভারতে লঞ্চ হল Realme Pad Mini ট্যাবলেট, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি Realme কোম্পানি Realme GT Neo 3 স্মার্টফোনের পাশাপাশি ভারতে তাদের Realme Pad Mini ট্যাবলেটটি পেশ করেছে। এই ট্যাবলেটটি গত বছর কোম্পানির লঞ্চ হওয়া Realme প্যাডের একটি সাশ্রয়ী ভার্সন। এই Realme Pad Mini ট্যাবলেটটি কোম্পানি প্রথম ফিলিপাইনে লঞ্চ করেছিল। কোম্পানি এই ট্যাবলেটটিতে একটি বড় ব্যাটারি এবং 7.59 mm স্লিম সাইজে পেশ করেছে। Realme এর এই ট্যাবলেটটি WXGA+ ডিসপ্লে সহ 84.59 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, ডুয়াল স্পিকার এবং 372 গ্রাম ওজনে পেশ করা হয়েছে।

Realme Pad Mini-এর প্রধান স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, এই ট্যাবলেটের ডিসপ্লে সাইজ 8.7 ইঞ্চি, এই ট্যাবে Unisoc T616 প্রসেসর, 64GB পর্যন্ত স্টোরেজ, Realme UI ভিত্তিক Android 11 এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

Realme Pad Mini এর দাম

Realme Pad Mini ট্যাবলেটটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার Wi-Fi সহ 3GB + 32GB মডেলটি 10,999 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে, LTE ভার্সন 3GB + 32GB স্টোরেজ এবং Wi-Fi ভার্সন সহ 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। LTE ভার্সনের 4GB + 64GB ভেরিয়েন্টটির দাম 14,999 টাকা। Realme এর এই ট্যাবটি গ্রে এবং ব্লু কালার অপশনে আনা হয়েছে। Realme একটি সেলিব্রেশনে এই ট্যাবে 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। 2রা মে দুপুর 12 টায় Realme Pad Mini এর সেল শুরু হবে।

Realme Pad Mini এর স্পেসিফিকেশন

Realme Pad Mini ট্যাবলেটটিতে 8.7-ইঞ্চি WUXGA+ LCD ডিসপ্লে রয়েছে যার রেজলিউশন 1340×800 পিক্সেল এবং।স্ক্রিন টু বডি রেশিও 84.59 শতাংশ। এই ট্যাবটি Unisoc T616 অক্টা-কোর প্রসেসরের সাথে আনা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ট্যাবে Mali-G57 GPU দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটি 3GB + 32GB এবং 4GB + 64GB ভেরিয়েন্টের সাথে পেশ করা হয়েছে। এই ট্যাবটি Android 11-এর উপর ভিত্তি করে Realme UI-তে চলে।

এই ট্যাবের সাইজ 211.8×124.5×7.59mm এবং ওজন 372 গ্রাম। এই ট্যাবলেটটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। কানেক্টিভিটির জন্য, এতে রয়েছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ 5.0, GPS, GLONASS এবং USB 2.0 Type-C পোর্ট। এই ট্যাবে ডুয়াল স্পিকার এবং সিঙ্গেল মাইক্রোফোন দেওয়া হয়েছে।

Realme Pad Mini Tab এ একটি 6,400mAh ব্যাটারি আছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ট্যাবলেটটিতে একটি 8MP প্রাইমারি ক্যামেরা আছে। এর সাথে ফোনের সামনে একটি 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার মার্কেটে পকেট ফ্রেন্ডলি ট্যাব নিয়ে আসল Realme, ভারতে লঞ্চ হল Realme Pad Mini ট্যাবলেট, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-pad-mini-tablet-launched-in-india-at-a-starting-price-of-rs-10999/feed/ 0
8MP ক্যামেরা এবং 6400mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme Pad Mini ট্যাবলেট, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/realme-pad-mini-lauanched-check-price-and-specs/ https://www.91mobiles.com/bengali/realme-pad-mini-lauanched-check-price-and-specs/#respond Tue, 05 Apr 2022 02:56:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24229 জেনে নিন Realme Pad Mini ট্যাবের স্পেসিফিকেশন।

The post 8MP ক্যামেরা এবং 6400mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme Pad Mini ট্যাবলেট, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme ফিলিপাইনে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। এই ট্যাবলেটটি Realme Pad mini নামে সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এর আগে ‘Realme Pad’ নামে একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটও লঞ্চ করেছে। এই ট্যাবলেটটি গত বছর ভারত ও অন্যান্য দেশে লঞ্চ করা হয়েছিল। Realme-এর নতুন মিনি প্যাড শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে।

বর্তমানে, Realme ভারতে এই ট্যাবটি লঞ্চ করার বিষয়ে কোনও তথ্য শেয়ার করেনি। যদিও ভারতে কোম্পানিটি যেভাবে তাদের পোর্টফোলিও বাড়াচ্ছে, তাতে মনে হচ্ছে এই ট্যাবটি খুব শীঘ্রই ভারতের মার্কেটে সেল এর জন্য পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের Realme Pad Mini এর দাম, স্পেসিফিকেশন এবং অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত জানাবো।

Realme Pad Mini এর দাম

Realme Pad মিনি ট্যাবলেটটি ফিলিপাইনে দুটি স্টোরেজ অপশনের সাথে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটের বেস ভেরিয়েন্টটি 3GB র‍্যাম এবং 32GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। প্রথম ভেরিয়েন্টটির দাম PH 9990 (প্রায় 14,700 টাকা)। দ্বিতীয় ভেরিয়েন্টটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে, যার দাম PH 11990 (প্রায় 17,600 টাকা)। Realme এর নতুন ট্যাবলেটটি সিলভার এবং ব্লু রঙে লঞ্চ করা হয়েছে।

Realme Pad Mini এর স্পেসিফিকেশন এবং ফিচার

Realme Pad Mini ট্যাবলেটটিতে একটি 8.7-ইঞ্চি LCD প্যানেল রয়েছে। চারদিকে মোটা বেজেল দেওয়া হয়েছে। এই ট্যাবলেটের ডিসপ্লের রেজলিউশন হল HD 1340×800 পিক্সেল। ট্যাবলেটের ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৮৪.৫৯ শতাংশ। এই ট্যাবলেটে 6400mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme Pad Mini lauanched check price and specs

বাজেট মূল্যে Realme Pad Mini লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটটি প্লাস্টিকের তৈরি। ট্যাবলেটটির ওজন মাত্র 372 গ্রাম। এই ট্যাবলেটটি বেশ পাতলা, যার পুরুত্ব মাত্র 7.6 mm।

Realme Pad Mini ট্যাবলেটে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে ট্যাবের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এই লেটেস্ট ট্যাবলেটটি Unisoc T616 SoC এর সাথে পেশ করা হয়েছে, যার স্পিড 2.0GHz ক্লক করা হয়েছে।

এই ট্যাবলেটটিতে ডকুমেন্ট স্ক্যান করার জন্য একটি 8MP ক্যামেরা রয়েছে। এই ট্যাবলেটে LED ফ্ল্যাশ মডিউল দেওয়া নেই। এর সাথে ভিডিও কলিং এবং সেলফি তোলার জন্য Realme এর লেটেস্ট মিনি ট্যাবে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সফ্টওয়্যারটির কথা বলতে গেলে, এই ট্যাবলেটটি Android 11-এর উপর ভিত্তি করে Realme UI 2.0-এ চলে। Realme কোম্পানির লেটেস্ট ট্যাবে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 8MP ক্যামেরা এবং 6400mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme Pad Mini ট্যাবলেট, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-pad-mini-lauanched-check-price-and-specs/feed/ 0
খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Realme Pad Mini ট‍্যাবলেট, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/realme-pad-mini-tablet-to-be-launched-soon/ https://www.91mobiles.com/bengali/realme-pad-mini-tablet-to-be-launched-soon/#respond Fri, 11 Feb 2022 09:32:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22685 লিক হল Realme Pad Mini 

The post খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Realme Pad Mini ট‍্যাবলেট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর টেক কোম্পানি Realme তাদের প্রথম ট‍্যাবলেট ডিভাইস হিসেবে Realme Pad লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি মিনি ট‍্যাব হিসেবে একটি নতুন ট‍্যাবলেট পেশ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে এই ট‍্যাবলেটটি লিস্টেড হ‌ওয়ার ফলে এর মডেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। শীঘ্রই ভারতের মার্কেটে এই ট‍্যাবলেট Realme Pad Mini নামে লঞ্চ করা হতে পারে। এই পোস্টে আমরা আপকামিং Realme Pad Mini এর স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব।

Realme Pad Mini এর স্পেসিফিকেশন

Realme Pad Mini ট‍্যাবলেটটি Realme RMP2105 মডেল নাম্বারের সঙ্গে থাইল্যান্ডের NBTC এবং ভারতের BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। NBTC সার্টিফিকেশন থেকে এই ট‍্যাবলেটের মডেল নাম্বার জানা গেছে। অন‍্যদিকে BIS লিস্টিং দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ট‍্যাবলেট ভারতেও লঞ্চ করা হবে। এই আপকামিং রিয়েলমি ট‍্যাবলেট সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।

ইতিমধ্যে Geekbench লিস্টিঙেও এই ট‍্যাবলেট দেখা গেছে। গীকবেঞ্চে বেঞ্চমার্কিং টেস্টে Realme Pad Mini সিঙ্গেল কোর টেস্টে 363 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 1,330 পয়েন্ট পেয়েছে। Geekbench লিস্টিং থেকে জানা গেছে Realme Pad Mini তে UNISOC প্রসেসর, 3GB র‍্যাম এবং Android 11 অপারেটিং সিস্টেমের মতো আকর্ষণীয় ফিচার থাকবে।

এখনও পর্যন্ত এই আপকামিং ট‍্যাবলেটের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে এটুকুই জানা গেছে। তবে আমরা মনে করছি লঞ্চের আগে Realme Pad Mini সম্পর্কে বিভিন্ন তথ্য লিকের মাধ্যমে জানা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Realme Pad Mini ট‍্যাবলেট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-pad-mini-tablet-to-be-launched-soon/feed/ 0