8MP ক্যামেরা এবং 6400mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme Pad Mini ট্যাবলেট, জেনে নিন দাম

Realme ফিলিপাইনে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। এই ট্যাবলেটটি Realme Pad mini নামে সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এর আগে ‘Realme Pad’ নামে একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটও লঞ্চ করেছে। এই ট্যাবলেটটি গত বছর ভারত ও অন্যান্য দেশে লঞ্চ করা হয়েছিল। Realme-এর নতুন মিনি প্যাড শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে।

বর্তমানে, Realme ভারতে এই ট্যাবটি লঞ্চ করার বিষয়ে কোনও তথ্য শেয়ার করেনি। যদিও ভারতে কোম্পানিটি যেভাবে তাদের পোর্টফোলিও বাড়াচ্ছে, তাতে মনে হচ্ছে এই ট্যাবটি খুব শীঘ্রই ভারতের মার্কেটে সেল এর জন্য পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের Realme Pad Mini এর দাম, স্পেসিফিকেশন এবং অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত জানাবো।

Realme Pad Mini এর দাম

Realme Pad মিনি ট্যাবলেটটি ফিলিপাইনে দুটি স্টোরেজ অপশনের সাথে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটের বেস ভেরিয়েন্টটি 3GB র‍্যাম এবং 32GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। প্রথম ভেরিয়েন্টটির দাম PH 9990 (প্রায় 14,700 টাকা)। দ্বিতীয় ভেরিয়েন্টটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে, যার দাম PH 11990 (প্রায় 17,600 টাকা)। Realme এর নতুন ট্যাবলেটটি সিলভার এবং ব্লু রঙে লঞ্চ করা হয়েছে।

Realme Pad Mini এর স্পেসিফিকেশন এবং ফিচার

Realme Pad Mini ট্যাবলেটটিতে একটি 8.7-ইঞ্চি LCD প্যানেল রয়েছে। চারদিকে মোটা বেজেল দেওয়া হয়েছে। এই ট্যাবলেটের ডিসপ্লের রেজলিউশন হল HD 1340×800 পিক্সেল। ট্যাবলেটের ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৮৪.৫৯ শতাংশ। এই ট্যাবলেটে 6400mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme Pad Mini lauanched check price and specs

বাজেট মূল্যে Realme Pad Mini লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটটি প্লাস্টিকের তৈরি। ট্যাবলেটটির ওজন মাত্র 372 গ্রাম। এই ট্যাবলেটটি বেশ পাতলা, যার পুরুত্ব মাত্র 7.6 mm।

Realme Pad Mini ট্যাবলেটে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে ট্যাবের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এই লেটেস্ট ট্যাবলেটটি Unisoc T616 SoC এর সাথে পেশ করা হয়েছে, যার স্পিড 2.0GHz ক্লক করা হয়েছে।

এই ট্যাবলেটটিতে ডকুমেন্ট স্ক্যান করার জন্য একটি 8MP ক্যামেরা রয়েছে। এই ট্যাবলেটে LED ফ্ল্যাশ মডিউল দেওয়া নেই। এর সাথে ভিডিও কলিং এবং সেলফি তোলার জন্য Realme এর লেটেস্ট মিনি ট্যাবে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সফ্টওয়্যারটির কথা বলতে গেলে, এই ট্যাবলেটটি Android 11-এর উপর ভিত্তি করে Realme UI 2.0-এ চলে। Realme কোম্পানির লেটেস্ট ট্যাবে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here