Tecno Pova Neo 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 24 Jun 2023 16:01:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Tecno তৈরি করছে নতুন স্মার্টফোন Pova Neo 3, লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/4-gb-ram-smartphone-tecno-pova-neo-3-spotted-on-google-play-console-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4-gb-ram-smartphone-tecno-pova-neo-3-spotted-on-google-play-console-read-details-in-bengali/#respond Sat, 24 Jun 2023 09:00:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41591 লিক হল Tecno Pova Neo 3 এর এর ডিজাইন এবং স্পেসিফিকেশন

The post Tecno তৈরি করছে নতুন স্মার্টফোন Pova Neo 3, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>

Highlights

  • গুগল প্লে কনসোলে লিস্টেড হয়েছে এই ফোন।
  • সামনে এসেছে ফোনের ফ্রন্ট ডিজাইন।
  • এই ফোনটি লো বাজেটে লঞ্চ করা হতে পারে।

স্মার্টফোন কোম্পানি টেকনো তাদের ‘পোভা’ সিরিজের নতুন ফোনে কাজ করছে বলে খবর পাওয়া গেছে এবং এই ফোনটি Tecno Pova Neo 3 নামে লঞ্চ করা হতে পারে। গুগল প্লে কনসোলে এই ফোনটি লিস্টেড হয়েছে। সেখান থেকে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আরও পড়ুন: ভারতে আসতে চলেছে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Tecno Pova Neo 3 এর লিস্টিং

  • গুগল প্লে কনসোলে এই ফোনটি টেকনো পোভা নিও 3 নামে তালিকাভুক্ত করা হয়েছে।
  • এই ফোনে 4GB RAM দেওয়া হবে বলে জানা গেছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
  • Tecno Pova Neo 3 ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট দেওয়া হতে পারে।
  • এই ফোনে 2x ARM Cortex-A75 (2000MHz) এবং 2x ARM Cortex- A55(1800MHz) প্রসেসর থাকবে।
  • গ্রাফিক্সের জন্য এতে এআরএম মালী-জি52 দেওয়া হবে বলে জানা গেছে।
  • গুগলে প্লে কন্সলের লিস্টিং অনুযায়ী এই ফোনে 720 x 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 320 ডিপিআই পিক্সেল ডেনসিটিসহ স্ক্রিন থাকবে।

Tecno Pova Neo 3 ​এর লুক এবং ডিজাইন

গুগলে প্লে কন্সলের লিস্টিং থেকে টেকনো পোভা নিও 3 এর ফ্রন্ট প্যানেল সামনে এসেছে। এখানে ফোনটির ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট দেখা গেছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট থাকবে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হবে। আরও পড়ুন: বড় ধাক্কা খেল Realme, এই দেশে বন্ধ হল মোবাইল ফোন, ব্যান করল সরকার

Tecno Pova Neo 2 এর স্পেসিফিকেশন

  • স্ক্রিন– এই ফোনে 720 x 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর– Pova Neo 2 ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং হাইওএস 8.6 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট রয়েছে।
  • RAM এবং স্টোরেজ– এতে 6GB পর্যন্ত RAM এবং 128জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। প্রয়োজন হলে ফোনটির মেমরি বাড়ানোও যায়।
  • ক্যামেরা– ফটোগ্রাফির জন্য টেকনো পোভা নিও 2 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি– পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Tecno তৈরি করছে নতুন স্মার্টফোন Pova Neo 3, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4-gb-ram-smartphone-tecno-pova-neo-3-spotted-on-google-play-console-read-details-in-bengali/feed/ 0
7,000mAh Battery সহ লঞ্চ হল নতুন Tecno Mobile, পাওয়া যাবে 6GB RAM এবং 16MP Camera https://www.91mobiles.com/bengali/tecno-pova-neo-2-launched-with-7000mah-battery-know-price-and-specification-in-bengali/ https://www.91mobiles.com/bengali/tecno-pova-neo-2-launched-with-7000mah-battery-know-price-and-specification-in-bengali/#respond Mon, 26 Sep 2022 12:05:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32138 রাশিয়াতে লঞ্চ হল Tecno Pova Neo 2

The post 7,000mAh Battery সহ লঞ্চ হল নতুন Tecno Mobile, পাওয়া যাবে 6GB RAM এবং 16MP Camera first appeared on 91Mobiles Bengali.

]]>

কয়েক দিন আগে টেকনো কোম্পানি ভারতে 15,499 টাকা দামে নতুন 5G স্মার্টফোন Tecno Pova Neo 5G লঞ্চ করেছিল। Tecno Pova Neo 5G ফোনটিতে 6,000mAh Battery, 50MP Camera, 120Hz Display এবং MTK Dimensity 810 5G Processor এর মতো দুর্দান্ত কিছু ফিচার আছে। এবার কোম্পানি আন্ত্রজাতিক মঞ্চে Tecno Pova Neo 2 নামের একটি নতুন ফোন লঞ্চ করেছে।

Tecno Pova Neo 2 এর দাম

কোম্পানির পক্ষ থেকে রাশিয়ার মার্কেটে নতুন Tecno Pova Neo 2 ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে RUB 11,990 (প্রায় 17,000 টাকা)। একইভাবে Tecno Pova Neo 2 ফোনটির 6GB + 128GB ভেরিয়েন্ট RUB 13,990 (প্রায় 20,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Uranolite Gray, Virtual Blue এবং Orange Magma কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Tecno Pova Neo 2 এর স্পেসিফিকেশন

নতুন Tecno Pova Neo 2 ফোনটিতে 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটির ডায়মেনশন 170.86 x 77.79 x 9.63 এমএম।

Tecno Pova Neo 2 ফোনটি হাইওএস 8.6 বেসড Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসর যুক্ত মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট রয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে রয়েছে মালী জি52 জিপিইউ। এই ফোনে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে যা প্রয়োজন হলে মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে বাড়ানোও যায়।

ফটোগ্রাফির জন্য Tecno Pova Neo 2 ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 16 মেগাপিযেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি 2 মেগাপিযেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিযেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Tecno Pova Neo 2 ফোনটি 4G LTE সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000 mAh ব্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 7,000mAh Battery সহ লঞ্চ হল নতুন Tecno Mobile, পাওয়া যাবে 6GB RAM এবং 16MP Camera first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/tecno-pova-neo-2-launched-with-7000mah-battery-know-price-and-specification-in-bengali/feed/ 0