Vivo V25 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 22 Sep 2022 17:31:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Vivo V25 5G vs OPPO F21s Pro 5G : রইল দাম এবং স্পেসিফিকেশনের মধ্যে বিস্তারিত তুলনা https://www.91mobiles.com/bengali/vivo-v25-5g-vs-oppo-f21s-pro-5g-detailed-comparison-price-specification/ https://www.91mobiles.com/bengali/vivo-v25-5g-vs-oppo-f21s-pro-5g-detailed-comparison-price-specification/#respond Thu, 15 Sep 2022 17:21:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31901 OPPO F21s Pro 5G এবং Vivo V25 5G স্মার্টফোন দুটির তুলনামূলক বৈশিষ্ট্য

The post Vivo V25 5G vs OPPO F21s Pro 5G : রইল দাম এবং স্পেসিফিকেশনের মধ্যে বিস্তারিত তুলনা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে আজ দুটি নতুন 5G ফোন লঞ্চ হয়েছে। একটি মোবাইল ওপ্পোর এবং অন্য ফোনটি ভিভোর। Oppo মোবাইলটির নাম OPPO F21s Pro 5G এবং Vivo স্মার্টফোনটির নাম Vivo V25 5G। এই দুটিই 5G ফোনই মিড বাজেটে লঞ্চ করা হয়েছে। দীপাবলি উপলক্ষে অনেকেই একটি নতুন মোবাইল ফোন কিনতে চান এবং এই সুযোগে Oppo F21s Pro এবং Vivo V25 দুটিই বেস্ট অপশন। কিন্তু যদি এই দুটির মধ্যে একটি বেছে নেওয়ার কথা আসে, তাহলে কোন স্মার্টফোনটি কেনা ভালো হবে, সেটাই এখন বড়ো প্রশ্ন। এই আর্টিকেলে আমরা পাঠকদের OPPO F21s Pro 5G এবং Vivo V25 5G উভয়ের স্পেসিফিকেশন এবং দামের তুলনামূলক বৈশিষ্ট্য তুলে ধরেছি, যাতে Oppo এবং Vivo-এর মধ্যে কোন ফোনটি বেস্ট তা নির্ধারণ সহজেই করতে পারে।

Display

Oppo F21s Pro 5G ফোনটি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি 6.43-ইঞ্চির FullHD+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি এবং 60Hz রিফ্রেশরেটে কাজ করে। এই স্ক্রিনটি 600nits ব্রাইট, 409ppi এবং 16.7 কালার ডিমেনসিটি সাপোর্ট করে। এই ফোনেটির পুরুত্ব 7.66mm।

Vivo V25 স্মার্টফোনটি 2040 x 1080 পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি 6.44-ইঞ্চির FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটিও AMOLED প্যানেলে তৈরি এবং 60Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের পুরুত্ব 7.79 মিমি। Vivo V25 এর দুর্দান্ত বৈশিষ্ট্য হল যে এর পিছনের প্যানেল হল Color Changing Fluorite AG Glass যা সূর্যের আলোতে রঙ পরিবর্তন করে।

Processor

Vivo V25 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 12-এ লঞ্চ করা হয়েছে যা Funtouch OS 12-এর সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য এই স্মার্টফোনে MediaTek Dimensity 900 চিপসেট দেওয়া হয়েছে। এই Vivo মোবাইলটিতে 8GB এক্সটেন্ডেড র‌্যাম যোগ করা হয়েছে, যাতে ইন্টারনাল র‌্যাম অতিরিক্ত 8GB বাড়ানো যেতে পারে।

OPPO F21s Pro 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 12 এ লঞ্চ করা হয়েছে যা ColorOS 12.1 এর সাথে একত্রে কাজ করে। প্রসেসিংয়ের জন্য, এই স্মার্টফোনটিতে 2.2GHz ক্লক স্পিড এবং Qualcomm Snapdragon 695 চিপসেট সহ একটি অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 5 জিবি ভার্চুয়াল র‍্যাম দেওয়া হয়েছে।

Camera

ফটোগ্রাফির জন্য, OPPO F21s Pro 5G ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে F/1.7 অ্যাপারচার যুক্ত একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এর সাথে F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একই অ্যাপারচার যুক্ত একটি 2-মেগাপিক্সেল মোনো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, OPPO F21s Pro 5G ফোন F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Vivo V25 5G এর ফ্রন্ট প্যানেলে একটি 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.0 অ্যাপারচারের সাথে কাজ করে। একইভাবে, রেয়ার প্যানেলে LED ফ্ল্যাশ দিয়ে যুক্ত করে F/1.79 অ্যাপারচার সহ একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তথা এ /2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরে কাজ করে।

Battery

পাওয়ার ব্যাকআপের জন্য, এই OPPO F21s Pro 5G মোবাইলটি 33W দ্রুত চার্জিং যুক্ত 4,500mAh ব্যাটারি সাপোর্ট করে। অন্যদিকে, Vivo V25 5G স্মার্টফোনটিতে 4,500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে তবে এটি 44W দ্রুত চার্জিং যুক্ত কাজ করে।

OPPO F21s Pro 5G Price in India

Oppo F21s Pro 5G ফোন ভারতে 8 GB RAM মেমরিতে লঞ্চ করা হয়েছে, যেটি 128 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। OPPO F21s Pro 5G এর দাম 25,999 টাকা। এই ফোনটি Starlight Black এবং Dawnlight Gold এই দুই কালার অপশনে যেতে পারে।

Vivo V25 5G Price in India

Vivo V25 5G ফোন দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 8 GB RAM + 128 GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 27,999 টাকা। Vivo V25 5G 12GB RAM + 128GB স্টোরেজ 31,999 টাকায় লঞ্চ করা হয়েছে। Vivo V25 Elegant Black এবং Surfing Blue এই দুই কালার অপশনে যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo V25 5G vs OPPO F21s Pro 5G : রইল দাম এবং স্পেসিফিকেশনের মধ্যে বিস্তারিত তুলনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v25-5g-vs-oppo-f21s-pro-5g-detailed-comparison-price-specification/feed/ 0
ভারতে লঞ্চ হল 20GB RAM এর ক্ষমতাসম্পন্ন Vivo V25, এতে রয়েছে 50MP Selfie Camara https://www.91mobiles.com/bengali/50-mp-selfie-camera-phone-vivo-v25-launched-in-india-know-price-specifications-offer-sale-discount-deals/ https://www.91mobiles.com/bengali/50-mp-selfie-camera-phone-vivo-v25-launched-in-india-know-price-specifications-offer-sale-discount-deals/#respond Thu, 15 Sep 2022 10:10:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31324 ভারতে এল Vivo V25 স্মার্টফোন

The post ভারতে লঞ্চ হল 20GB RAM এর ক্ষমতাসম্পন্ন Vivo V25, এতে রয়েছে 50MP Selfie Camara first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো আজ ভারতের মার্কেটে তাদের “ভি” সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে Vivo V25 লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি Vivo V25 Pro এর পর এটি কোম্পানির ভারতে পেশ করা এই সিরিজের দ্বিতীয় স্মার্টফোন এবং 50MP Selfie Camera এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। Vivo V25 ফোনটিতে 12GB RAM, MediaTek Dimensity 900 চিপসেট, 64MP Rear Camera এবং 44W Fast Charging এর মতো কিছু অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo V25 5G এর ভারতীয় দাম

ভারতে Vivo V25 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 27,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 12GB RAM ও 128GB Storage ভেরিয়েন্ট 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Elegant Black এবং Surfing Blue কালার ভেরিয়েন্টে ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোর থেকে কেনা যাবে। 8GB Extended RAM টেকনোলজি ব‍্যবহার করে এই ফোনটি 20GB RAM (12GB + 8GB) এর পারফরম্যান্স দিতে সক্ষম।

Vivo V25 এর ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির দিক থেকে এই ফোনটি যথেষ্ট অ্যাডভান্স ফিচারযুক্ত। এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এবং সিঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে। Vivo V25 এর ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর রয়েছে।

এক‌ইভাবে ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে।

Vivo V25 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির Vivo V25 5G ফোনটিতে 2040 x 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে এমোলেড প‍্যানেল দিয়ে তৈরি এবং এর ব‍্যাক প‍্যানেলে Color Changing Fluorite AG Glass যোগ করা হয়েছে। এই গ্লাস আলোর ওপর নির্ভর করে নিজের রঙ পরিবর্তন করে।

Vivo V25 ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম বেসড ফানটাচ ওএসে কাজ করে। এছাড়া এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনে 8 জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফিচার রয়েছে যার সাহায্যে ফোনের ইন্টারনাল র‍্যাম 8 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

Vivo V25 ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 5G ও 4G উভয় ব‍্যান্ডে চালানো যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটি ফিচার হিসেবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,500 এম‌এএইচ ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল 20GB RAM এর ক্ষমতাসম্পন্ন Vivo V25, এতে রয়েছে 50MP Selfie Camara first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50-mp-selfie-camera-phone-vivo-v25-launched-in-india-know-price-specifications-offer-sale-discount-deals/feed/ 0
লঞ্চের একদিন আগে প্রকাশিত হল Vivo V25 Pro এর পোস্টার, লিক হল Vivo V25e এবং Vivo V25 5G ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-v25-pro-poster-and-specs-leak-before-global-debut-along-with-vivo-v25e-and-v25/ https://www.91mobiles.com/bengali/vivo-v25-pro-poster-and-specs-leak-before-global-debut-along-with-vivo-v25e-and-v25/#respond Tue, 16 Aug 2022 05:55:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29856 Vivo V25 সিরিজের অধীনে 3 টি স্মার্টফোন লঞ্চ করবে

The post লঞ্চের একদিন আগে প্রকাশিত হল Vivo V25 Pro এর পোস্টার, লিক হল Vivo V25e এবং Vivo V25 5G ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo ভারতীয় মার্কেটে তাদের নতুন ফোন V25 Pro লঞ্চ করেছে। কোম্পানির এই ফোনটিতে 64 MP OIS ক্যামেরা, 12GB RAM এবং 66W চার্জিং এর মত ফিচারগুলি দেওয়া হয়েছে। এই ফোনেও আপনারা Vivo V23 এর মত Changeable কালার ব্যাক প্যানেল দেখতে পাবেন। এছাড়াও, এই ফোনটিতে আরও অনেক ফিচার রয়েছে।

Vivo 17 আগস্ট ভারতীয় মার্কেটে তাদের নতুন Vivo V25 সিরিজ পেশ করতে চলেছে। যদিও কোম্পানি এখনও এই সিরিজের অধীনে লঞ্চ হওয়া মোবাইল ফোনগুলির নাম, স্পেসিফিকেশন এবং দাম জানায়নি, তবে আন্তর্জাতিক লঞ্চের একদিন আগে Vivo V25 সিরিজের অনেক গুরুত্বপূর্ণ ডিটেইলস সামনে এসেছে। এই সিরিজের অধীনে Vivo V25 5G, Vivo V25e এবং Vivo V25 Pro স্মার্টফোনগুলি লঞ্চ হবে, এই ফোনগুলির স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।

Vivo V25 সিরিজ

Vivo এর থাইল্যান্ডের পোস্টার আমরা টিপস্টার পারসের মাধ্যমে পেয়েছি। এটি কোম্পানির অফিসিয়াল পোস্টার, এই ফোনটি ভারতে এখনও লঞ্চ হয়নি। এই পোস্টারে Vivo V25 সিরিজের তিনটি ফোনের ছবি দেখানো হয়েছে। যার মধ্যে Vivo V25 5G, Vivo V25e এবং Vivo V25 Pro অন্তর্ভুক্ত রয়েছে। এই পোস্টার থেকে স্পষ্ট যে Vivo V25 সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ হবে। আমরা টিপস্টারের মাধ্যমে Vivo V25 Pro 5G সিরিজের সবচেয়ে বড় মডেলের স্পেসিফিকেশনও জানতে পেরেছি। এই পোস্টে আপনাদের সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো।

Vivo V25 Pro এর স্পেসিফিকেশন

প্রাপ্ত তথ্য অনুসারে, Vivo V25 Pro 5G ফোনে 120Hz রিফ্রেশরেট সহ একটি ডিসপ্লে দেওয়া হবে, যা দারুণ পিক্সেল রেজলিউশন সহ হাই কোয়ালিটির নিটস ব্রাইটনেস এবং কনট্রাস্ট রেশিও প্রদান করবে। যদিও এটা নিশ্চিত তথ্য নয় তবে আমরা আশা করতে পারি যে এই মোবাইল ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজিও সাপোর্ট করবে।Vivo V25 Pro স্মার্টফোনটি Surfing Blue এবং Starlight back এই দুটি কালার অপশনে পেশ করা হবে।

Vivo V25 Pro স্মার্টফোনটি 12 জিবি র‌্যাম মেমরিতে লঞ্চ করা হবে যা 8 জিবি এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করবে। অর্থাৎ, এই Vivo মোবাইল ফোনটি প্রয়োজন হলে 20 GB পর্যন্ত RAM পাওয়ার সরবরাহ করতে সক্ষম হবে। এই Vivo V25 Pro একাধিক ভেরিয়েন্টে মার্কেটে এন্ট্রি নেবে।

ফটোগ্রাফির দিক থেকেও বেশ ভালো হবে V25 Pro 5G ফোনটি। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এটি OIS Ultra-Sensing ফিচার সহ পেশ করা হবে। অন্যদিকে, Vivo V25 Pro স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,830 mAh এর একটি বড় ব্যাটারি থাকবে, যা 66W ফ্ল্যাশ চার্জ টেকনোলজি সহ পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের একদিন আগে প্রকাশিত হল Vivo V25 Pro এর পোস্টার, লিক হল Vivo V25e এবং Vivo V25 5G ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v25-pro-poster-and-specs-leak-before-global-debut-along-with-vivo-v25e-and-v25/feed/ 0