ভারতে লঞ্চ হল 20GB RAM এর ক্ষমতাসম্পন্ন Vivo V25, এতে রয়েছে 50MP Selfie Camara

ভিভো আজ ভারতের মার্কেটে তাদের “ভি” সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে Vivo V25 লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি Vivo V25 Pro এর পর এটি কোম্পানির ভারতে পেশ করা এই সিরিজের দ্বিতীয় স্মার্টফোন এবং 50MP Selfie Camera এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। Vivo V25 ফোনটিতে 12GB RAM, MediaTek Dimensity 900 চিপসেট, 64MP Rear Camera এবং 44W Fast Charging এর মতো কিছু অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo V25 5G এর ভারতীয় দাম

ভারতে Vivo V25 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 27,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 12GB RAM ও 128GB Storage ভেরিয়েন্ট 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Elegant Black এবং Surfing Blue কালার ভেরিয়েন্টে ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোর থেকে কেনা যাবে। 8GB Extended RAM টেকনোলজি ব‍্যবহার করে এই ফোনটি 20GB RAM (12GB + 8GB) এর পারফরম্যান্স দিতে সক্ষম।

Vivo V25 এর ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির দিক থেকে এই ফোনটি যথেষ্ট অ্যাডভান্স ফিচারযুক্ত। এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এবং সিঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে। Vivo V25 এর ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর রয়েছে।

এক‌ইভাবে ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে।

Vivo V25 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির Vivo V25 5G ফোনটিতে 2040 x 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে এমোলেড প‍্যানেল দিয়ে তৈরি এবং এর ব‍্যাক প‍্যানেলে Color Changing Fluorite AG Glass যোগ করা হয়েছে। এই গ্লাস আলোর ওপর নির্ভর করে নিজের রঙ পরিবর্তন করে।

Vivo V25 ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম বেসড ফানটাচ ওএসে কাজ করে। এছাড়া এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনে 8 জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফিচার রয়েছে যার সাহায্যে ফোনের ইন্টারনাল র‍্যাম 8 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

Vivo V25 ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 5G ও 4G উভয় ব‍্যান্ডে চালানো যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটি ফিচার হিসেবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,500 এম‌এএইচ ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here