Xiaomi Redmi K50 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 22 Mar 2022 09:34:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP ক্যামেরা এবং Dimensity 8100 প্রসেসর সহ লঞ্চ হল Xiaomi এর একটি দুর্দান্ত স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/50mp-camera-and-dimensity-8100-processor-smartphone-xiaomi-redmi-k50-launched/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-and-dimensity-8100-processor-smartphone-xiaomi-redmi-k50-launched/#respond Mon, 21 Mar 2022 04:30:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23724 লঞ্চ হল Xiaomi Redmi K50 স্মার্টফোন

The post 50MP ক্যামেরা এবং Dimensity 8100 প্রসেসর সহ লঞ্চ হল Xiaomi এর একটি দুর্দান্ত স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi হোম মার্কেট চীনে Redmi K50 সিরিজের আরও দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি চীনে Redmi K50 এবং Redmi K50 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এর আগে, কোম্পানি Redmi-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ K50 সিরিজের গেমিং স্মার্টফোন Redmi K50 Gaming লঞ্চ করেছিল। Redmi K50, K50 Pro এবং K50 গেমিং স্মার্টফোন সম্পর্কে অনুমান করা হচ্ছে যে এই স্মার্টফোনগুলি Xiaomi এবং Poco ব্র্যান্ডিংয়ের সাথে ভারতে দেওয়া যেতে পারে। এই পোস্টে আপনাদেরকে Redmi-এর লেটেস্ট Redmi K50 স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Xiaomi Redmi K50 এর স্পেসিফিকেশন

Xiaomi Redmi K50 স্মার্টফোনটিতে একটি 6.67-ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120Hz। এই স্ক্রিনটি HDR10+ সার্টিফিকেশন এবং Dolby Vision সাপোর্ট সহ পেশ করা হয়েছে। Redmi-এর এই স্মার্টফোনটি Corning Gorilla Glass Victus এবং DC Dimming সাপোর্ট সহ মার্কেটে লঞ্চ করা হয়েছে। এর সাথে, এই Redmi স্মার্টফোনটি Android 12 ভিত্তিক MIUI 13-এ চলে। Redmi K50 স্মার্টফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি 8100 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে।

redmi-k50-specification

Redmi K50 এর ক্যামেরা

Redmi K50 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা হল একটি 48-মেগাপিক্সেল 1/2-ইঞ্চি Sony IMX582 প্রাইমারি সেন্সর যা OIS সাপোর্ট সহ আসে। এর সাথে প্রাইমারি ক্যামেরার সাথে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য 20-মেগাপিক্সেল Sony IMX596 সেন্সর দেওয়া হয়েছে।

Redmi K50 স্মার্টফোনে 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য কোনো মাইক্রোএসডি কার্ড স্লট নেই। Redmi K50 স্মার্টফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 67W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। এই ফোনটি মাত্র 30 মিনিটেই 80 শতাংশ চার্জ হয়ে যায়।

redmi-k50-price

Redmi K50 এর দাম

Redmi K50 স্মার্টফোন তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ এই স্মার্টফোনের প্রথম ভেরিয়েন্টটি 2399 CNY (প্রায় 28,644 টাকা) দামে পেশ করা হয়েছে। দ্বিতীয় ভেরিয়েন্টটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ 2599 CNY (প্রায় 31,031 টাকা) দামে পেশ করা হয়েছে। 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ এই ফোনের টপ এন্ড ভেরিয়েন্ট 2799 CNY (প্রায় 33,419 টাকা) দামে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP ক্যামেরা এবং Dimensity 8100 প্রসেসর সহ লঞ্চ হল Xiaomi এর একটি দুর্দান্ত স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-and-dimensity-8100-processor-smartphone-xiaomi-redmi-k50-launched/feed/ 0
লিক হল Xiaomi Redmi K50, Redmi K50 Pro এবং Redmi K50 Pro Plus-এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-k50-redmi-k50-pro-%e0%a4%94%e0%a4%b0-redmi-k50-pro-plus-specs-leaks/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-k50-redmi-k50-pro-%e0%a4%94%e0%a4%b0-redmi-k50-pro-plus-specs-leaks/#respond Sun, 27 Feb 2022 04:30:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22966 TENAA সার্টিফিকেশনে তালিকাভুক্ত Redmi K50 সিরিজের তিনটি স্মার্টফোন

The post লিক হল Xiaomi Redmi K50, Redmi K50 Pro এবং Redmi K50 Pro Plus-এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi মার্চ মাসে চিনে Redmi K50, Redmi K50 Pro এবং Redmi K50 Pro Plus লঞ্চ করতে পারে। Redmi K50 সিরিজের তিনটি স্মার্টফোনই এই মাসের শুরুতে 3C সার্টিফিকেশনে দেখা গেছে। এখন Redmi-এর এই তিনটি স্মার্টফোন TENAA সার্টিফিকেশনের ডাটাবেসে তালিকাভুক্ত করা হয়েছে। Redmi K50 সিরিজের তিনটি স্মার্টফোনেরই স্পেসিফিকেশন TENAA-এর তালিকায় প্রকাশ করা হয়েছে।

Redmi K50 এর স্পেসিফিকেশন

TENAA সার্টিফিকেশন ডাটাবেসে মডেল নম্বর 22021211RC সহ Redmi K50 স্মার্টফোনটি তালিকাভুক্ত হয়েছে। টিপস্টার WHY LAB এর মতে, এই স্মার্টফোনটি Snapdragon 870 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। TENAA তালিকা অনুযায়ী এই Xiaomi স্মার্টফোনটি চিনে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ সহ দেওয়া যেতে পারে।

Redmi K50 Pro এর স্পেসিফিকেশন

TENAA তালিকায় থাকা, মডেল নম্বর 22041211AC স্মার্টফোনটিকে Redmi K50 Pro বলে দাবি করা হয়েছে । টিপস্টার দাবি করেছেন যে এই Redmi স্মার্টফোনটি MediaTek এর Dimensity 8100 চিপসেটের সাথে দেওয়া হবে। Redmi K50 Pro স্মার্টফোনটি চিনে 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশনে দেওয়া হতে পারে। যদি 3C তালিকা সত্যি হয় , তাহলে Xiaomi এর এই দুটি স্মার্টফোন Redmi K50 এবং K50 Pro স্মার্টফোনে 67W ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে।

Redmi K50 Pro Plus এর স্পেসিফিকেশন

মডেল নম্বর 22011211C সহ TENAA-এর ডাটাবেসে তালিকাভুক্ত ফোনটি Redmi K50 Pro Plus বলে জানা গেছে। এই Redmi স্মার্টফোনটি MediaTek-এর Dimensity 9000 চিপসেটের সঙ্গে দেওয়া যেতে পারে। TENAA তালিকা অনুসারে, এই Xiaomi স্মার্টফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ সহ দেওয়া যেতে পারে। Redmi-এর আসন্ন K50 Pro+ স্মার্টফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লিক হল Xiaomi Redmi K50, Redmi K50 Pro এবং Redmi K50 Pro Plus-এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-k50-redmi-k50-pro-%e0%a4%94%e0%a4%b0-redmi-k50-pro-plus-specs-leaks/feed/ 0
Xiaomi কোম্পানি Redmi K50 সিরিজের সম্পর্কে ঘোষণা করলো, Snapdragon 8 Gen 1 চিপসেট সহ 120W চার্জিঙের সাথে সজ্জিত হতে চলেছে https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-k50-series-snapdragon-8-gen-1-chipset-120w-charging-teased/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-k50-series-snapdragon-8-gen-1-chipset-120w-charging-teased/#respond Wed, 05 Jan 2022 11:52:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21108 Xiaomi কোম্পানির আসন্ন Redmi K50 সিরিজের লিক রিপোর্ট

The post Xiaomi কোম্পানি Redmi K50 সিরিজের সম্পর্কে ঘোষণা করলো, Snapdragon 8 Gen 1 চিপসেট সহ 120W চার্জিঙের সাথে সজ্জিত হতে চলেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi আজকাল তার আসন্ন Redmi K50 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Redmi K50 সিরিজের স্মার্টফোন সম্পর্কে অনেকদিন ধরেই তথ্য সর্বসমক্ষে আসছে। রেডমি কে সিরিজের স্মার্টফোনে অনেক বৈশিষ্ট্য রয়েছে। Redmi K50 সিরিজ নিয়ে জল্পনা রয়েছে যে কোম্পানি প্রথমে এই স্মার্টফোনগুলিকে এই বছরের ফেব্রুয়ারিতে চীনে লঞ্চ করতে পারে। এই খবরে যদি বিশ্বাস করা হয়, রেডমি চীনেও এই স্মার্টফোনগুলির পরীক্ষা শুরু করেছে। লঞ্চের ঠিক আগে, কোম্পানি একটি পোস্ট শেয়ার করে Redmi K50 সিরিজের স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন শেয়ার করেছে।

Redmi K50 এর বৈশিষ্ট্য

Redmi আসন্ন Redmi K50 সিরিজের একটি পোস্টার শেয়ার করেছে। এই পোস্টারে কোম্পানির আসন্ন স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে যে Redmi K50 সিরিজে তাপ ব্যবস্থাপনার জন্য “Dual Vaper Chamber” দেওয়া হবে। এর সাথে, এই সিরিজের একটি স্মার্টফোনকে, সম্ভবত: Redmi K50 Pro+ স্মার্টফোনটিকে Qualcomm-এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 1 চিপসেট সহ লঞ্চ করা যেতে পারে।

এর সাথে Redmi নিশ্চিত করেছে যে এই সিরিজের একটি মডেলকে 120W চার্জিং প্রযুক্তির সাথে লঞ্চ করা হবে। এর আগে এই চার্জিং প্রযুক্তি Redmi Note 10 Pro+ এ দেখা গিয়েছিল। Xiaomi দাবি করে বলেছে যে এই চার্জিং প্রযুক্তি মাত্র 17 মিনিটে 4,7000mAh ব্যাটারি চার্জ করতে সক্ষম।

Xiaomi এর সম্পর্কে জল্পনা শোনা যাচ্ছে যে Redmi K50 সিরিজে কোম্পানি চারটি স্মার্টফোন উপস্থাপন করতে পারে। এই চারটি স্মার্টফোনের মধ্যে রয়েছে Redmi K50, K50 Pro, K50 Pro+ এবং K50 Gaming Edition। এই চারটি স্মার্টফোনের মধ্যে দুটি স্মার্টফোনকে MediaTek এর Dimensity 7000 এবং Dimensity 9000 চিপসেটের সাথে লঞ্চ করা যেতে পারে। এর সাথেই অন্য দুটি স্মার্টফোনকে Qualcomm এর Snapdragon 870 এবং Snapdragon 8 Gen 1 SoC সহ লঞ্চ করা যেতে পারে। Redmi K50 সিরিজের স্মার্টফোনগুলি MIUI 13-এ রান করবে।

লিক রিপোর্ট অনুযায়ী Redmi K50 Pro স্মার্টফোনটিকে স্ন্যাপড্রাগন 870 এর সাথে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটিকে গ্লোবাল মার্কেটে অন্য নামে পেশ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি Xiaomi 12X স্মার্টফোনটিকে ভারত এবং অন্যান্য দেশে POCO F4 Pro নামে উপস্থাপন করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi কোম্পানি Redmi K50 সিরিজের সম্পর্কে ঘোষণা করলো, Snapdragon 8 Gen 1 চিপসেট সহ 120W চার্জিঙের সাথে সজ্জিত হতে চলেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-k50-series-snapdragon-8-gen-1-chipset-120w-charging-teased/feed/ 0