Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi মার্চ মাসে চিনে Redmi K50, Redmi K50 Pro এবং Redmi K50 Pro Plus লঞ্চ করতে পারে। Redmi K50 সিরিজের তিনটি স্মার্টফোনই এই মাসের শুরুতে 3C সার্টিফিকেশনে দেখা গেছে। এখন Redmi-এর এই তিনটি স্মার্টফোন TENAA সার্টিফিকেশনের ডাটাবেসে তালিকাভুক্ত করা হয়েছে। Redmi K50 সিরিজের তিনটি স্মার্টফোনেরই স্পেসিফিকেশন TENAA-এর তালিকায় প্রকাশ করা হয়েছে।
Redmi K50 এর স্পেসিফিকেশন
TENAA সার্টিফিকেশন ডাটাবেসে মডেল নম্বর 22021211RC সহ Redmi K50 স্মার্টফোনটি তালিকাভুক্ত হয়েছে। টিপস্টার WHY LAB এর মতে, এই স্মার্টফোনটি Snapdragon 870 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। TENAA তালিকা অনুযায়ী এই Xiaomi স্মার্টফোনটি চিনে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ সহ দেওয়া যেতে পারে।
Redmi K50 Pro এর স্পেসিফিকেশন
TENAA তালিকায় থাকা, মডেল নম্বর 22041211AC স্মার্টফোনটিকে Redmi K50 Pro বলে দাবি করা হয়েছে । টিপস্টার দাবি করেছেন যে এই Redmi স্মার্টফোনটি MediaTek এর Dimensity 8100 চিপসেটের সাথে দেওয়া হবে। Redmi K50 Pro স্মার্টফোনটি চিনে 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশনে দেওয়া হতে পারে। যদি 3C তালিকা সত্যি হয় , তাহলে Xiaomi এর এই দুটি স্মার্টফোন Redmi K50 এবং K50 Pro স্মার্টফোনে 67W ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে।
Redmi K50 Pro Plus এর স্পেসিফিকেশন
মডেল নম্বর 22011211C সহ TENAA-এর ডাটাবেসে তালিকাভুক্ত ফোনটি Redmi K50 Pro Plus বলে জানা গেছে। এই Redmi স্মার্টফোনটি MediaTek-এর Dimensity 9000 চিপসেটের সঙ্গে দেওয়া যেতে পারে। TENAA তালিকা অনুসারে, এই Xiaomi স্মার্টফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ সহ দেওয়া যেতে পারে। Redmi-এর আসন্ন K50 Pro+ স্মার্টফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












