Home খবর দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ সহ আরও বেশি শক্তিশালী হতে চলেছে TATA Nexon EV, লঞ্চের আগেই দেখা গেল রাস্তায়

দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ সহ আরও বেশি শক্তিশালী হতে চলেছে TATA Nexon EV, লঞ্চের আগেই দেখা গেল রাস্তায়

Tata Nexon EV SUV 2020 সালে লঞ্চ করা হয়েছিল এবং সেইসময় মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল এই EV গাড়ি। Tata Nexon 2020, 30.2 kWh ব্যাটারি দ্বারা চালিত ছিল এবং কোম্পানির দাবি অনুযায়ী গাড়িটির ড্রাইভিং রেঞ্জ 312 কিমি। এই বছর Tata Nexon EV-এর একটি নতুন এবং আপডেটেড মডেল লঞ্চ হতে চলেছে যা আরও বড় পরিসর এবং বেশ কিছু নতুন বৈশিষ্ট্যের সাথে আসবে। তবে লঞ্চের বহু আগে থেকেই এই গাড়িটির সম্পর্কে নানা তথ্য ফাঁস হয়েছে । সম্প্রতি দিল্লি RTO নথি থেকে জানা গেছিল যে 136PS রেট যুক্ত আরও শক্তিশালী Tata Nexon অনুমোদিত হয়েছে৷ এছাড়াও, অন্য একটি প্রতিবেদন থেকে জানা যায় যে নতুন Nexon একটি বড় 40kWh ব্যাটারি সহ আসতে পারে।

Tata Nexon Ev 2022

বর্তমানে এই গাড়িটিকে পুনেতে পরীক্ষা করতে দেখা গেছে এবং সর্বশেষ আপডেট অনুযায়ী Tata Nexon EV-এর 2022 মডেলে একটি পরিবর্তিত পাওয়ারট্রেন সহ একটি নতুন ব্যাটারি প্যাক দেখা যেতে পারে। ক্যামেরায় ধরা পরা , Tata Nexon 2022 টেস্ট মডেলটি ডুয়াল-বিম LED হেডলাইট এবং LED DRL সহ একটি সিল করা টাটা হিউম্যানিটি লাইন ফক্স গ্রিল সহ দেখা গেছে৷ পাশাপাশি এতে 16-ইঞ্চি ডুয়াল-টোন ডায়মন্ড-কাট অ্যালয় হুইলও আছে।

প্রতিযোগিতার কথা মাথায় রেখে কোম্পানি এতে আরও কিছু ফিচার যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে। Nexon EV-তে অটো হেডল্যাম্প, অটো ক্লাইমেট কন্ট্রোল, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং এরকম আরও অনেক ফিচার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, নিরাপত্তার দিক থেকে, নতুন মডেলটিতে EBD, ISOFIX, সামনের দিকে দুটি এয়ারব্যাগ, কর্নার স্টেবিলিটি কন্ট্রোল সহ আরও অনেক বৈশিষ্ট্য দেওয়া যেতে পারে।

Nexon EV 2020

ভারতের মার্কেটে টাটা নেক্সন ইলেকট্রিক পাঁচটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর দাম 13.99 লক্ষ টাকা থেকে 16.85 লক্ষ টাকা পর্যন্ত। একই সময়ে, এতে কোম্পানি 30.2 kWh ক্ষমতার লিথিয়াম-আয়ন লিকুইড কুলড ব্যাটারি দিয়েছে। অন্যদিকে কোম্পানি এর ব্যাটারিতে 8 বছর / 1.6 লাখ কিমি পর্যন্ত ওয়ারেন্টি দিয়েছে । এছাড়াও, কোম্পানি দাবি করেছে যে এই বৈদ্যুতিক SUV এক চার্জে 315 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেয়। এটি দ্রুত চার্জিং সিস্টেমের দ্বারা মাত্র 1 ঘন্টার মধ্যে 80% পর্যন্ত চার্জ করা যেতে পারে, যেখানে একটি নিয়মিত চার্জার দিয়ে গাড়ির ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ হতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন