Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tata Punch EV, জেনে নিন ফিচার এবং রেঞ্জ 

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tata Punch EV, জেনে নিন ফিচার এবং রেঞ্জ 

Tata Motors-এর আসন্ন Tata Punch EV সম্পর্কে সামনে আসা সমস্ত রিপোর্টের অবসান ঘটিয়ে কোম্পানি একে সবুজ সংকেত দিয়েছে। মনে করা হচ্ছে এটিই হবে ভারতের প্রথম ইলেকট্রিক মাইক্রো SUV গাড়ি। Tata Passenger and Electric Mobility এর টপ এক্সিকিউটিভ Vivek Srivatsa নিশ্চিত করেছেন যে কোম্পানি শীঘ্রই Punch EV লঞ্চ করতে পারে। বর্তমানে টাটা মোটরসের চারটি ইভি মডেল রয়েছে, যেগুলো লঞ্চ হয়ে গেছে। এই তালিকায় রয়েছে Tata Tiago EV, Tata Tigor EV, Tata Nexon EV Prime এবং Tata Nexon EV MAX। আরও পড়ুন: OnePlus এর বড় চমক! 7 ফেব্রুয়ারি নয় বরং 4 জানুয়ারি মার্কেটে লঞ্চ হবে ফ্ল্যাগশিপ OnePlus 11 5G স্মার্টফোন 

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tata Punch EV

রিপোর্ট অনুযায়ী Tata Motors Tata Punch ICE পাওয়ার ছোট SUV-এর উপর ভিত্তি করে তৈরি Tata Punch EV প্রজেক্টে সবুজ পতাকা দেখিয়েছে। ইলেকট্রিক Tata Punch ভারতের প্রথম EV মাইক্রো-SUV হতে পারে এবং এর দাম Tata’s Tiago EV এবং Tigor EV-এর মধ্যে থাকবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী Vivek জানিয়েছেন যে Tata Punch EV ‘Pipeline’ এ রয়েছে, যা আগামী সময়ে পেশ করা যেতে পারে। যদিও এই প্রোডাক্টের লঞ্চের তারিখ সম্পর্কে কোম্পানি এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে যে এই ই-কারটি আগামী বছর অর্থাৎ 2023 সালের মাঝামাঝি সময়ে মার্কেটে পেশ করা হতে পারে। আরও পড়ুন: Airtel-এর এই 5G প্ল্যানটি Jio এর থেকেও ভালো ! ফ্রিতে পাবেন Disney + Hotstar সাবস্ক্রিপশন 

Tata Punch টাটার ALFA প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে, যা একটি ইলেকট্রিক পাওয়ারট্রেন acomodate করতে পারে। Tata Punch ইভিতে হাই-ভোল্টেজ Ziptron ইলেকট্রিক পাওয়ারট্রেনও ব্যবহার করা হবে যা Tata Tiago, Tata Tigor এবং Tata Nexon এ ডিউটি করে।

পাওয়ারট্রেন অপশনের উপর ভিত্তি করে, Tata Punch EV-এর দাম প্রায় 10 – 13 লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে। Tata Motors এটি Tata Tiago EV এবং এন্ট্রি-লেভেল Tata Nexon EV প্রাইমের মাঝামাঝি দামে পেশ করতে পারে। এছাড়াও Tata Punch EV ভারতে Citroen eC3 EV মাইক্রো-SUV কে চ্যালেঞ্জ জানাবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন