Airtel গত মাসে অর্থাৎ নভেম্বরে তাদের অনেক গুলি প্রিপেইড প্ল্যানের সাথে উপলব্ধ অতিরিক্ত বেনিফিট Disney+ Hotstar সাবস্ক্রিপশন সরিয়ে দিয়েছিল। তারপর থেকে কোম্পানির মাত্র দুটি প্ল্যানের সাথে OTT এর সুবিধা হিসাবে ডিজনি + হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছিল। কিন্তু, এখন Jio-এর থেকে এক ধাপ এগিয়ে ভারতী এয়ারটেল আরও দুটি প্রিপেইড প্ল্যানের সাথে OTT সুবিধা দেওয়া শুরু করেছে। আরও পড়ুন: এডভান্স ফিচার সহ লঞ্চ হবে Moto G53 5G স্মার্টফোন, পাবেন Snapdragon 4 Gen 1 এবং 50MP ট্রিপল ক্যামেরা
এই প্ল্যানগুলির সাথে পাবেন Disney+ Hotstar এর সুবিধা
Airtel এর তরফে প্রথমে 3359 টাকা এবং499 টাকার প্ল্যানের সাথে Disney + Hotstar-এর সুবিধা দেওয়া হচ্ছিল। কিন্তু, এখন এই দুটি রিচার্জ প্ল্যানের সাথে আরও দুটি প্ল্যানের নাম যুক্ত হয়েছে। এই তালিকায় 399 টাকা এবং 839 টাকার রিচার্জ প্ল্যানও অন্তর্ভুক্ত করা হয়েছে।
Airtel এর 399 টাকার রিচার্জ প্ল্যান
- Airtel এর 399 টাকার রিচার্জ প্ল্যানের সাথে এখন Disney Plus Hotstar-এর সুবিধা দেওয়া হচ্ছে।
- কোম্পানির এই রিচার্জ প্ল্যানে, OTT সুবিধা ছাড়াও, প্রতিদিন 2.5 GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।
- এই প্ল্যানে Airtel এর Thanks বেনিফিট হিসেবে – উইঙ্ক মিউজিক, ফ্রি হ্যালোটিউনস, FASTag-এ 100 টাকা ক্যাশব্যাক এবং Apollo 24|7 সার্কেল পাওয়া যায়।
Airtel এর 839 টাকার রিচার্জ প্ল্যান
- Airtel এর 839 টাকার প্ল্যানে Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে।
- এছাড়াও এই রিচার্জ প্যাকে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাচ্ছে।
- এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। অতিরিক্ত সুবিধার মধ্যে এই প্ল্যানের মধ্যে ডিজনি+ হটস্টার মোবাইলের জন্য 3 মাসের সাবস্ক্রিপশন, Xstream App এর সাবস্ক্রিপশন 84 দিনের জন্য, RewardsMini সাবস্ক্রিপশন, Apollo 24|7 সার্কেল, ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের সুবিধা রয়েছে।
এই হিসেবে Airtel আপনাকে এমন চারটি প্ল্যানের সুবিধা দিচ্ছে, যার মধ্যে আপনি ডিজনি + হটস্টার সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। এখন ইউজারদের কাছে 3359 টাকা, 839 টাকা, 499 টাকা এবং 399 টাকার প্ল্যান রয়েছে যার সাথে তারা কলিং, ডেটা এবং SMS এর পাশাপাশি OTT সুবিধাগুলিও পাবেন। অন্যদিকে, Reliance Jio-এর একটিও এমন Prepaid Plan নেই যার সাথে Disney + Hotstar এর সুবিধা পাওয়া যায়। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









