স্মার্টফোন কোম্পানি টেকনোর নাম সেইসব কোম্পানির লিস্টে ধরা হয় যারা শুধুমাত্র কম দামের স্মার্টফোন লঞ্চ করে। লো বাজেট হওয়া সত্ত্বেও এই ফোনগুলিতে সুন্দর ডিজাইন ও স্পেসিফিকেশন থাকে। গত ফেব্রুয়ারি মাসে পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরার সঙ্গে Tecno Camon 15 লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটির নেক্সট জেনারেশন Tecno Camon 16 লঞ্চ করতে চলেছে যা আগামী 10 অক্টোবর পেশ করা হবে।
আরও পড়ুন: আবার কি ফিরতে চলেছে PUBG? কোম্পানির সঙ্গে চলছে কথাবার্তা
কোম্পানির পক্ষ ঘোষণা করা হয়েছে আগামী 10 অক্টোবর Tecno Camon 16 ফোনটি লঞ্চ করবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে 10 অক্টোবর দুপুর 12টার সময় লাইভ লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে Tecno Camon 16 ফোনটি কোয়াড ক্যামেরা সেটআপযুক্ত ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
Tecno Camon 16 ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোন হতে চলেছে। ফোনটির ফোটোসহ এটি কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টীজ করা হচ্ছে। ফোটোয় ফোনটির ব্যাক প্যানেল দেখানো হয়েছে এবং এতে মাঝামাঝি চারকোণা শেপে রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি এলইডি ফ্ল্যাশসহ চারটি ক্যামেরা সেন্সর ‘+’ শেপে অবস্থিত। ফোনে ক্যামেরা সেটআপের ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন আছে।
আরও পড়ুন: চাইনিজ ব্র্যান্ডকে টক্কর দিতে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M Prime এডিশন
Tecno Camon 15
কোম্পানি তাদের Tecno Camon 15 ফোনটি 6.55 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে এবং এর নাম রেখেছে ডট-ইন ডিসপ্লে। এই ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক্যামেরাসহ পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশ। অ্যান্ড্রয়েড 10 ও হাইওএস 6 যুক্ত এই ফোনটি 2.35 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। এই ফোনে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য Tecno Camon 15 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি WVGA ক্যামেরা সেন্সর আছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Ultra Night Lens ব্যবহার করা হয়েছে যা কম আলো বা অন্ধকারেও সুন্দর ফোটো ক্যাপচার করতে সক্ষম। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
