গত বছর TECNO 29,999 টাকা দামে তাদের TECNO Camon 20 Premier 5G ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনের দামে বর্তমানে 14,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও ফোনটির দামে ব্যাঙ্ক অফার, নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বনাসের সুবিধা পাওয়া যাচ্ছে। যারা কম দামে নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
TECNO Camon 20 Premier 5G ফোনের অফার এবং দাম
- TECNO Camon 20 Premier 5G ফোনের দামে কোম্পানির পক্ষ থেকে 62% অর্থাৎ 14,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর ফোনটি মাত্র 15,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- এর ওপর SBI ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ট্রানজাংকশন করলে প্রায় 1,250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া SBI ক্রেডিট কার্ড EMI ট্রানজাংকশনের ক্ষেত্রে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে।
- এই ফোনের দামে ব্যাঙ্ক অফারের পাশাপাশি EMI অপশনও দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনটি 3 বা 6 মাসের সহজ কিস্তির বিনিময়ে কেনা যাবে।
- এক্সচেঞ্জ অফার হিসাবে কোনো পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ইউজাররা ফোনের কন্ডিশনের ওপর ভিত্তি করে 15,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন।
কোথা থেকে কিনবেন TECNO Camon 20 Premier 5G?
TECNO Camon 20 Premier 5G ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হয়। এছাড়াও ফোনটি অন্যান্য রিটেইলস আউটলেটের মাধ্যমেও কেনা যাবে।
TECNO Camon 20 Premier 5G ফোনটি কি কেনা উচিৎ?
TECNO Camon 20 Premier 5G ফোনটি 2023 সালে লঞ্চ করা হয়েছিল, তবে স্পেসিফিকেশনের দৌলতে আজও এই ফোনটি বেশ জনপ্রিয়। এই ফোনে Virtual RAM সহ 16GB পর্যন্ত RAM, 512GB পর্যন্ত স্টোরেজ, 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল ক্যামেরার মতো বিভিন্ন ফিচার রয়েছে। সবদিক থেকে কম বাজেটে TECNO Camon 20 Premier 5G ফোনটি একটি সুন্দর অপশন।
TECNO Camon 20 Premier 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে – Tecno Camon 20 Premier 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেটে কাজ করে।
- প্রসেসর – এই ফোনে অক্টাকোর প্রসেসরসহ এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেট এবং এারএম জি77 এমসি9 জিপিউ রয়েছে।
- স্টোরেজ – Tecno Camon 20 Premier 5G ফোনে 8GB LPDDR4X RAM এবং 512GB স্টোরেজ দেওয়া হয়েছে।
- ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ক্যামেরা – এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে PDAF, f/1.77 অ্যাপার্চারযুক্ত 50MP 6P+1G লেন্স, 108MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য Tecno Camon 20 Premier 5G তে ডুয়েল এলইডি ফ্ল্যাশের সঙ্গে f/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
- সিকিউরিটি – সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
- OS – এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে টেকনোর HiOS 13 এ কাজ করে।
- কানেক্টিভিটি – এই ফোনটি 5জি এসএ/এনএসএ, ডুয়েল 4জি ভোএলটিই, ওয়াইফাই 802.11 ভি/জি/এন/এসি, ব্লুটুথ ভি5.2, জিপিএস/গ্লোনাস, এনএফসি এবং এফএম রেডিওর মতো ফিচার সাপোর্ট করে। এছাড়া হাই কোয়ালিটি অদিওর জন্য এতে স্টেরিও স্পিকার রয়েছে।











