Home খবর 12GB RAM, 50MP সেলফি ক্যামেরা এবং 144Hz AMOLED স্ক্রিন সহ পেশ হল Tecno Camon 40 Premier 5G

12GB RAM, 50MP সেলফি ক্যামেরা এবং 144Hz AMOLED স্ক্রিন সহ পেশ হল Tecno Camon 40 Premier 5G

টেক জগতের সবচেয়ে বড় ইভেন্ট ওয়ার্ল্ড কংগ্রেস 2025 এর মঞ্চে টেকনো তাদের ‘Camon 40’ সিরিজ লঞ্চ করেছে। MWC 2025 ইভেন্টের মঞ্চে স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ ক্যামেরা সহ Tecno Camon 40 4G, Camon 40 Pro 4G, Camon 40 Pro 5G এবং Tecno Camon 40 Premier 5G চারটি স্মার্টফোন পেশ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজের টপ মডেল Tecno Camon 40 Premier 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

Tecno Camon 40 Premier এর ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফোনটিতে মোট চারটি ক্যামেরা রয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেলের চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্টে এফ/2.5 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল অটোফোকাস ফিচার যোগ করা হয়েছে। এতে PDAF ফিচার সহ 24mm wide অ্যাঙ্গেল লেন্স সাপোর্ট করে।

Camon 40 Premier ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.9 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল OIS সেন্সর এবং 3x optical জুম সহ 50 মেগাপিক্সেল periscope telephoto লেন্স ও 114˚ FOV সহ 50 মেগাপিক্সেল ultrawide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

Tecno Camon 40 Premier এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Tecno Camon 40 Premier ফোনটিতে 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির প্রিমিয়াম ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলটিপিও এমোলেড স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

Tecno Camon 40 Premier ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HiOS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.20GHz থেকে 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali G615-MC6 GPU রয়েছে। MWC ইভেন্টের মঞ্চে ফোনটি 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে দেখানো হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 40 Premier 5G ফোনটিতে 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,100এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের দাম জানানো হয়নি। পরবর্তী সময়ে নতুন Camon 40 সিরিজ ভারতীয় বাজারেও লঞ্চ করা হবে। এই সম্পর্কে অফিসিয়াল ঘোষণা হলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।