Home খবর FCC প্ল্যাটফর্মে দেখা গেল Tecno Camon 40 Pro 4G ফোনের ফিচার এবং ডিজাইন,দেখে নিন কেমন হবে এই ফোনটি

FCC প্ল্যাটফর্মে দেখা গেল Tecno Camon 40 Pro 4G ফোনের ফিচার এবং ডিজাইন,দেখে নিন কেমন হবে এই ফোনটি

বর্তমানে Tecno তাদের Camon 40 সিরিজে কাজ করছে এবং এই সিরিজে একাধিক মডেল পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই মাসের শুরুতে TUV Rheinland এবং IMEI সার্টিফিকেশন সাইটে Tecno Camon 40 Pro 4G ফোনটি দেখা গিয়েছিল। এখান থেকেই ফোনটির নাম জানা গিয়েছে। এবার এই আপকামিং ফোনটি FCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এর ফলে ফোনটির ডিজাইন ও কানেক্টিভিটি অপশন সম্পর্কে জানা গেছে।

Tecno Camon 40 Pro 4G ফোনের ফিচার

Tecno Camon 40 Pro 4G ফোনের FCC লিস্টিং

FCC ওয়েবসাইটে Camon 40 Pro 4G ফোনটি CM6 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। Camon 40 Pro 4G ফোনটির অন্যান্য ডিটেইলস শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি Tecno তাদের Camon 30 Pro ফোনটির 4G ভার্সন লঞ্চ করেনি। এই ফোনটির শুধুমাত্র 5G ভেরিয়েন্ট পেশ করা হয়েছিল। এই বছর ফেব্রুয়ারি মাসে MWC এর মঞ্চে Camon 30 সিরিজ লঞ্চ করা হয়েছিল। তাই আশা করা হচ্ছে এবারও কোম্পানি ফেব্রুয়ারি মাসেই Tecno Camon 40 সিরিজ লঞ্চ করবে।

জানিয়ে রাখি ভারতে কোম্পানি Camon 30 5G এবং Camon 30 Premier 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ফোনগুলির প্রাথমিক দাম 22,999 টাকা। ইতিমধ্যে Tecno Camon 40 Pro 4G ফোনটি গীকবেঞ্চে দেখা গিয়েছিল। এই প্ল্যাটফর্ম থেকে জানা গেছে ফোনটিতে 8GB RAM, Android 15 OS এবং Dimensity 7300 প্রসেসর দেওয়া হবে।