2025 সালে টেকনো তাদের Camon 40 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি আপকামিং সিরিজের Camon 40 Pro 5G ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এবং Camon 40 Premier ফোনটি ইইসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এবার TUV Rheinland সার্টিফিকেশন সাইটে এই সিরিজের নতুন মডেল Tecno Camon 40 Pro 4G ফোনটি দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
Tecno Camon 40 Pro 4G এর লিস্টিং
- TUV সার্টিফিকেশন সাইটে নতুন টেকনো ফোনটি ‘CM6‘ মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি, তবে IMEI ডেটাবেসে একই মডেল নাম্বারে Tecno Camon 40 Pro নাম সহ দেখা গিয়েছিল।
- দুটি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে জানা গেছে আপকামিং Tecno Camon 40 Pro ফোনটি ‘CM6‘ মডেল নাম্বার সহ হবে।
- TUV সার্টিফিকেশন সাইটের মাধ্যমে Tecno Camon 40 Pro ফোনটিতে 5,100mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। অর্থাৎ Camon 40 Pro 4G ফোনটিতে 5,100mAh ব্যাটারি থাকবে।
- জানিয়ে রাখি আগের Tecno Camon 30 সিরিজে মোট 6টি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। সবকয়টি ফোনেই 5,000mAh ব্যাটারি ছিল।
- অর্থাৎ আপকামিং Tecno Camon 40 সিরিজে আগের সিরিজের তুলনায় বেশি শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে।
Tecno Camon 40 Pro 5G এর গীকবেঞ্চ ডিটেইলস
- গীকবেঞ্চ সাইটে Tecno Camon 40 Pro 5G ফোনটি CM7 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল।
- এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1034 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 3257 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
- গীকবেঞ্চ সাইটে আপকামিং টেকনো ফোনটি Android 15 OS সহ লিস্টেড করা হয়েছিল।
- এই ফোনে 2 গীগাহার্টস বেস ফ্রিকোয়েন্সি সহ অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে।
- এই প্রসেসর চারটি 2.0GHz ক্লক স্পীডযুক্ত এবং চারটি কোর 2.5GHz ক্লক স্পীডযুক্ত হবে বলে জানা গেছে।
- মাদারবোর্ড সেকশনে XYZ-Champion কোডনেম লেখা রয়েছে, যা MediaTek Dimensity 7300 সিপিইউ হতে পারে।
- গীকবেঞ্চ সাইটে Tecno Camon 40 Pro 5G ফোনটি 8GB RAM সহ লিস্টেড হয়েছে।
Tecno Camon 30 সিরিজ
জানিয়ে রাখি টেকনো তাদের Tecno Camon 30 সিরিজের মোট 6টি স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। নিচে এই ফোনগুলির নাম জানানো হল:
- Camon 30
- Camon 30 5G
- Camon 30 Pro 5G
- Camon 30 Premier 5G
- Camon 30S (4G)
- Camon 30S Pro (4G)
এই মধ্যে শুধুমাত্র 2 মডেল Tecno Camon 30 5G এবং Tecno Camon 30 premier 5G স্মার্টফোন ভারতীয় বাজারে 19,999 টাকা এবং 36,999 টাকা দামে সেল করা হয়।
