টেক ব্র্যান্ড টেকনো তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে Tecno Camon 50 এবং Tecno Camon 50 Pro স্মার্টফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটি আমেরিকার বাজারে পেশ করা হয়েছে, পরবর্তী সময়ে ভারত সহ অন্যান্য দেশে লঞ্চ করা হবে। Tecno Camon 50 এবং Tecno Camon 50 Pro স্মার্টফোনদুটিতে 32MP সেলফি ক্যামেরা, 6150mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্মার্টফোনগুলি স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Tecno Camon 50 এবং Tecno Camon 50 Pro স্মার্টফোনদুটিতে একইরকম প্রসেসর রয়েছে। উভয় ফোনই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0গীগাহার্টস থেকে 2.2গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G200 Ultimate অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনদুটি অ্যান্ড্রয়েড 16 এবং HiOS 16 সহ লঞ্চ করা হয়েছে।
Tecno Camon 50 এবং Camon 50 Pro স্মার্টফোনদুটিতে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। একদিকে Tecno Camon 50 ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, অন্যদিকে Camon 50 Pro ফোনে কার্ভড স্ক্রিন ব্যাবহার করা হয়েছে। উভয় ফোনেই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং আন্ডার ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Tecno Camon 50 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল LYT700C OIS প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Camon 50 Pro স্মার্ফোনটিতে তিনটি ব্যাক সেন্সর রয়েছে। এই ফোনটিতে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল LYT700C OIS প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3x telephoto লেন্স ও 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই টেকনো নতুন ফোনটিতে 60x AI Super Zoom সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 50 এবং Camon 50 Pro 4G ফোনগুলিতে 6150mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 1800 বার চার্জ করার পরও 80% ব্যাটারি হেলথ বজায় থাকবে। এই বড় ব্যাটারি চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Tecno Camon 50 এবং Camon 50 Pro 4G ফোনদুটি IP68 + IP69 + IP69K ররেতিং সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষা করার পাশাপাশি লিকুইড প্রোটেকশন যেমন গরম জল, চা এবং কফি থেকেও সুরক্ষিত রাখবে। গ্লোবাল বাজারে ফোনটি Moonlight Black, Malachite Green, Nebula Titanium, Fir Green, Lavender Mist এবং Mint Cream কালার অপশনে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে প্রো মডেলে একটি এক্সট্রা Ethereal Blue কালার রয়েছে।
টেকনো স্মার্টফোনদুটি 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। Tecno Camon 50 ফোনটির দাম KES 37,500 অর্থাৎ প্রায় 26 হাজার টাকা এবং Camon 50 Pro 4G ফোনের দাম KES 44,000 অর্থাৎ প্রায় 30,999 টাকা রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি Tecno Camon 50 এবং Camon 50 Pro ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। আপাতত অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
