Home খবর 13 এমপি ক‍্যামেরা, 3,050 এম‌এএইচ ব‍্যাটারী ও ফেস আনলক ফিচারের সঙ্গে টেকনো লঞ্চ করল দুটি সস্তা বেজল লেস স্মার্টফোন

13 এমপি ক‍্যামেরা, 3,050 এম‌এএইচ ব‍্যাটারী ও ফেস আনলক ফিচারের সঙ্গে টেকনো লঞ্চ করল দুটি সস্তা বেজল লেস স্মার্টফোন

গত মাসে ভারতীয় বাজারে টেকনো তাদের ক‍্যামোন স্মার্টফোন সিরিজের ক‍্যামোন আই টুইন লঞ্চ করেছিল। কোম্পানি দেশে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে। এবার কোম্পানি এক‌ই সঙ্গে দুটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। টেকনোর পক্ষ থেকে ক‍্যামোন আই সিরিজের ক‍্যামোন আই অ্যাস ও ক‍্যামোন আই স্কাই2 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। টেকনো ক‍্যামোন আই অ্যাস 6,799 টাকা দামে গতকাল থেকে কেনা যাচ্ছে এবং ক‍্যামোন আই স্কাই2 7,499 টাকা দামে 20শে আগস্ট থেকে সেল শুরু হবে।

টেকনো ক‍্যামোন আই অ্যাস
এই ফোনটি টেকনো 18:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটিতে 1440 × 720 রেজলিউশন সাপোর্টেড 5.5 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিও আধারিত যার সঙ্গে 1.5 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও এমটি6730ডব্লিউডব্লিউ চিপসেটে রান করে। এতে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য ক‍্যামোন আই অ্যাসের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশসহ 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশ সাপোর্টেড 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এটি একটি 4জি নেটওয়ার্ক সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে সবরকম বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। সিকিউরিটির জন্য ক‍্যামোন আই অ্যাসে ফেস আনলক ফিচার আছে ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,050 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

টেকনো ক‍্যামোন আই স্কাই2
এই ফোনটিও 18:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.5 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে 1.5 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও এমটি6739ডব্লিউডব্লিউ চিপসেটে রান করে। এতেও 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও সেকেন্ডারি ভিজিএ ক‍্যামেরা আছে। এই ফোনে সেলফির জন্য ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশ সাপোর্টেড 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এতে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার ও রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এছাড়া এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,050 এম‌এএইচ ব‍্যাটারী আছে।