Home খবর এই Tri-Fold স্মার্টফোনে পাওয়া যাবে ট্যাবলেটের মতো বড় স্ক্রিন, টেকনো পেশ করেছে PHANTOM Ultimate G Fold Concept

এই Tri-Fold স্মার্টফোনে পাওয়া যাবে ট্যাবলেটের মতো বড় স্ক্রিন, টেকনো পেশ করেছে PHANTOM Ultimate G Fold Concept

TECNO তাদের লেটেস্ট এবং ইউনিক Tri-Fold কনসেপ্টে TECNO PHANTOM Ultimate G Fold Concept স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে ট্যাবলেটের মতো বড় ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনটিতে ইনবার্ড ফোল্ডিং G স্টাইল ডিজাইন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনের প্রাইমারি ডিসপ্লে দুইবার ভিতরের দিকে বন্ধ হয়। এর ফলে ডিসপ্লে স্ক্র্যাচ এবং ড্যামেজ থেকে সুরক্ষিত থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক TECNO PHANTOM Ultimate G Fold Concept স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

TECNO PHANTOM Ultimate G Fold Concept এর ডিটেইলস

জানিয়ে রাখি 2024 সালে TECNO তাদের PHANTOM ULTIMATE 2 নামে আল্ট্রা-থিন ট্রিপল-ফোল্ড স্মার্টফোন সম্পর্কে জানিয়েছিল, এটি MWC 2025 ইভেন্টের মঞ্চ থেকে দেখানো হয়েছিল। অন্যদিকে এবার PHANTOM Ultimate G Fold Concept স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে MWC 2026 ইভেন্টের মঞ্চে এই ডিভাইসটি দেখানো হবে।