গত মাসে টেকনো গ্লোবাল মার্কেটে দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এই ফোনদুটি Tecno Phantom V Flip2 এবং Tecno Phantom V Fold 2 নামে পেশ করা হয়। এর মধ্যে বুক স্টাইল ফোল্ড ফোন Phantom V Fold 2 ফোনটি এবার ভারতে লঞ্চ হতে চলেছে। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভারতে এই ফোনের লঞ্চ সম্পর্কে ডিটেইলস শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Phantom V Fold 2 ফোনের লেটেস্ট আপডেট সম্পর্কে।
ভারতে লঞ্চ হবে Tecno Phantom V Fold 2
- সোশ্যাল মিডিয়া সাইট এক্সে Tecno Phantom V Fold 2 ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে আভাস দেওয়া হয়েছে।
- এক্স পোস্টে গত বছর লঞ্চ হওয়া Tecno Phantom V Fold ফোনটির সোল্ড আউটের কথা জানানো হয়েছে।
- ব্র্যান্ডের পক্ষ থেকে টিজারে “A new chapter will unfold soon” লেখা হয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে ভারতে Tecno Phantom V Fold 2 ফোনটি লঞ্চ হতে চলেছে।
- আগামী দিনে কোম্পানির পক্ষ থেকে ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেটও জানানো হতে পারে।
- জানিয়ে রাখি Tecno Phantom V Fold 2 ফোনটি ইতিমধ্যে গ্লোবাল বাজারে লঞ্চ হয়ে গেছে এবং আশা করা হচ্ছে এই একই ডিজাইন ও স্পেসিফিকেশন সহ ভারতে পেশ করা হতে পারে। ফোনটির ডিটেইলস নিচে শেয়ার করা হল।
We are Fold Out! #PHANTOMVFold is completely sold out on @amazonIN. All thanks to your love 🙌
But the story doesn’t end here. If you know, you know 😏#TECNOMobile pic.twitter.com/5VGWQC3seH
— TECNO Mobile India (@TecnoMobileInd) October 17, 2024
Tecno Phantom V Fold 2 ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)
- ডিসপ্লে: Tecno Phantom V Fold 2 স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 7.85-ইঞ্চির LTPO এমোলেড প্রাইমারি ডিসপ্লে রয়েছে। তবে 6.45 কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। এতেও LTPO এমোলেড ডিসপ্লে যোগ করা হয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে 4nm-ক্লাস TSMC N4 প্রোডাকশন টেকনোলজি এবং 3.2 GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9000+ প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে এই ফ্ল্যাগশিপ বুক স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনটিতে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ওমনিভিশন 1/1.3-ইঞ্চির এবং 1.2um পিক্সেল সাইজ ও 2x অপ্টিকল জুম এবং 20x ডিজিটাল জুম লেন্স সহ 50 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা এবং 114-ডিগ্রী FoV 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি তোলার জন্য দুটি 32 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: Tecno Phantom V Fold 2 স্মার্টফোনটিতে 70W ওয়্যার চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,750mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনটিতে বিভিন্ন ফোল্ডেবল ফিচার রয়েছে। এতে বিভিন্ন AI ক্যামেরা এবং অন্যান্য ফিচার যোগ করা হয়েছে।
- ওজন এবং ডায়মেনশন: Tecno Phantom V Fold 2 স্মার্টফোনটির 159 x 160.35 x 5.52 মিমি এবং ফোল্ড হওয়ার পর 159 x 72.16 x 11.78 মিমি। তবে ওজন 249 গ্রাম।
