কম দামে সুন্দর স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করে জনপ্রিয়তা লাভ করা কোম্পানি টেকনো আজ একটি নতুন সস্তা স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে টেক জগতে Tecno Pop 4 LTE নামের একটি বাজেট ক্যাটাগরির ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম ভারতীয় টাকার দরে মাত্র 5,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আপাতত ফিলিপাইনের মার্কেটে লঞ্চ করা হয়েছে। ভারতে ফোনটির লঞ্চ সম্পর্কে এই মুহুর্তে কোনো তথ্য জানা যায়নি। কিন্তু যদি Tecno Pop 4 LTE ফোনটি যদি ভারতে পেশ করা হয় তবে ফোনটি সরাসরি JioPhone Next কে প্রতিযোগিতার মধ্যে ফেলবে।
Tecno Pop 4 LTE এর ডিজাইন
কোম্পানির Tecno Pop 4 LTE ফোনটি বাজেট ক্যাটাগরিতে বেজলসহ ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির স্ক্রিনের চারদিকে চওড়া বেজল রয়েছে এবং ওপরের দিকে মাঝ বরাবর ‘ভি’ শেপের নচ রয়েছে। ডিসপ্লের ওপরের বেজলে সেলফি ক্যামেরার সঙ্গে ফ্রন্ট ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় স্কোয়ার শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সবচেয়ে বড় কথা এত সস্তা একটি ফোনেও রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Tecno Pop 4 LTE এর ব্যাক প্যানেলে নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে এবং এর পাশে ক্যামেরা সেটআপের সোজাসুজি নিচের দিকে স্পীকার অবস্থিত। এই ফোনের নিচের প্যানেলে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। টেকনো তাদের এই ফোনটি Slate Grey এবং Aqua Blue কালার ভেরিয়েন্টে মার্কেটে পেশ করেছে। আমরা এখনও নিশ্চিত নই তবে শোনা যাচ্ছে এই ফোনটির ব্যাক প্যানেল সরিয়ে ব্যাটারি রিমুভ করা যায়। এবিষয়ে সঠিক খবর পেলে জানিয়ে দেওয়া হবে।
Tecno Pop 4 LTE এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে তাদের Tecno Pop 4 LTE তে 6.52 ইঞ্চির আইপিএস ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়াড কোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক চিপসেটে রান করে। ফিলিপাইনের মার্কেটে Tecno Pop 4 LTE ফোনটি 2 জিবি র্যাম ও 32 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্টোরেজ প্রয়োজনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানোও যায়।
ফোটোগ্রাফির জন্য Tecno Pop 4 LTE তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 5 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও একটি কিউভিজিএ এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Pop 4 LTE তে 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। ফিলিপাইনের মার্কেটে ফোনটি PHP 3,590 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 5,300 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
