Home খবর Xiaomi-Realme কোম্পানি‌কে টক্কর দেওয়ার জন্য 8,499 টাকা দামে লঞ্চ হলো 6,000mAh ব‍্যাটারি‌র এই সস্তা মোবাইল ফোনটি

Xiaomi-Realme কোম্পানি‌কে টক্কর দেওয়ার জন্য 8,499 টাকা দামে লঞ্চ হলো 6,000mAh ব‍্যাটারি‌র এই সস্তা মোবাইল ফোনটি

TECNO গত সপ্তাহে ভারতে নিজের নতুন ‘পপ সিরিজের’ শুভারম্ভ করে TECNO POP 5 LTE স্মার্টফোনটি‌কে লঞ্চ করেছে এবং এই স্মার্টফোনটি‌ ভারতে শুধুমাত্র 6,299 টাকা দামে সেলের জন্য উপলব্ধ। আবার আজকে কোম্পানি এই সিরিজে আর‌ও একটি নতুন স্মার্টফোন TECNO POP 5 Pro ফোনটিকে‌ও ভারতে লঞ্চ করে দিয়েছে। এই মোবাইল ফোনটিকে শুধুমাত্র 8,499 টাকা দামে ভারতীয় বাজারে পেশ করা হয়েছে এবং এই স্মার্টফোনটি Xiaomi, Realme এবং Samsung সহ Infinix, OPPO এবং Vivo কোম্পানির লো-বাজেট স্মার্টফোন গুলির সাথে কড়া প্রতিযোগিতায় নামতে চলেছে।

TECNO POP 5 Pro এর স্পেসিফিকেশন

এই নতুন টেকনো মোবাইলটিকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে এবং ফোনটি 1600 × 720 পিক্সেল রেজল্যুশনে‌র 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন 120 হার্টস টাচ স‍্যাম্পলিঙ রেট, 269 পিপিআই এবং 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও 90 শতাংশ এবং এর সাথেই ডিসপ্লেটি তিনদিক থেকে বেজলস যুক্ত এবং নীচের দিকে চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। এই টেকনো মোবাইল‌টি আইপিএক্স2 সার্টিফাইড হ‌ওয়ার ফলে এই ফোনটিকে জলের ছিটার থেকে সুরক্ষিত করে।

TECNO POP 5 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 11 ‘গো এডিশন’ সহ হাই‌ওএস 7.6 এর সাথে মিলে কাজ করে। অ্যান্ড্রয়েড গো এডিশন হ‌ওয়ায় এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যাবে, ফলে এই ফোনটি কম র‍্যাম সহ কম স্টোরেজে‌ও স্মুথ কাজ করতে পারবে এবং ইন্টারনেটে‌র‌ও কম খরচ হবে। ভারতে এই নতুন টেক‌নো মোবাইলটিকে 3 জিবি র‍্যাম মেমোরি সহ 32 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্টের সাথে পেশ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য এই নতুন টেকনো ফোনটি ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এই সেন্সরটি একটি এআই লেন্সের সাথে মিলে কাজ করে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে ফ্রন্ট ফ্ল‍্যাশলাইট সহ এফ/2.0 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

TECNO POP 5 Pro ফোনটি 4জি এলটি‌ই সহ ডুয়াল সিম সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 6,000 এম‌এইচের বড়ো ব‍্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করে বলেছে যে এই স্মার্টফোনে ক্রমাগত 5 দিন পর্যন্ত গান শোনা যাবে। টেকনো পপ 5 প্রো স্মার্টফোনটি আইপিএক্স2 সার্টিফাইড হ‌ওয়ায় এই ফোনটিকে জল ছিটার থেকে সুরক্ষিত করে। এই ফোনটি 256 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। এই ফোনটিকে Ice Blue, Deep-sea Luster এবং Sky Cyan কালারে শুধুমাত্র 8,499 টাকা দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন