কম দামে সুন্দর স্মার্টফোন লঞ্চ করার জন্য সুপরিচিত কোম্পানি Tecno কিছু দিন আগে ভারতে তাদের ‘পপ’ সিরিজের Tecno Pop 5 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির এই ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজেই Tecno Pop 5X নামের একটি নতুন ফোন লঞ্চ করেছে। জানিয়ে রাখি আপাতত ফোনটি মেক্সিকোর মার্কেটে পেশ করা হয়েছে। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি ভারতসহ বিশ্বের অন্যান্য মার্কেটেও সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট স্মার্টফোন সম্পর্কে।
Tecno Pop 5X এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের লেটেস্ট Tecno Pop 5X ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ডট নচ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনে 2.5D কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 94 শতাংশ। এই ফোনে 2 জিবি র্যামসহ 32 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও দরকার হলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি বাড়ানো যায়। প্রসেসিঙের জন্য এতে কোয়াড কোর প্রসেসরযুক্ত চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে আইটেল ভিশন 1 প্রো স্মার্টফোনে ব্যবহৃত UNISOC SC9832CE চিপসেট রয়েছে বলে মনে করা হচ্ছে।
ফোটোগ্রাফির জন্য Tecno Pop 5X ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি QVGA সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। সিকিউরিটি ফিচার হিসেবে এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 গো এডিশনে কাজ করে।
Tecno Pop 5X এর দাম
জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Tecno Pop 5X এর দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে কোম্পানির ওয়েবসাইটে Tecno Pop 5X ফোনটির ফুল ফিচার ও স্পেসিফিকেশন লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনটি ক্রিস্টাল ব্লু এবং ক্লাসিক শাইন কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন্যান্য মার্কেটে লঞ্চ এবং সেল সম্পর্কে কোম্পানি কোনো তথ্য জানায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
