গতকাল টেকনো ভারতে 17,999 টাকা দামের TECNO Camon 19 Pro Mondrian Edition লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের সবচেয়ে মজবুত লো বাজেট সেগমেন্টের একটি নতুন ফোন Tecno POP 6 Pro ভারতে লঞ্চের তোরজোড় করছে। আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছি কোম্পানি আগামী 23 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে এবং 6,499 টাকা রেঞ্জে Tecno POP 6 Pro ভারতে লঞ্চ করবে। তবে এটি ফোনটির Offer Price ও হতে পারে এবং অফিসিয়াল লঞ্চ প্রাইসে কিছু পার্থক্য দেখা যেতে পারে।
Tecno POP 6 Pro Price Sale
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Tecno POP 6 Pro ফোনটির লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে আমাদের পাওয়া খবর অনুযায়ী এটি 6,499 টাকা বাজেটের একটি লো বাজেট ফোন হিসেবে লঞ্চ করা হবে। আমরা এই খবর কোম্পানি ইনসাইডারের থেকে জানতে পেরেছি। এও জানতে পেরেছি ফোনটির লঞ্চ প্রাইস আলাদা হলেও অফারে 6,499 টাকা দামে সেল করা হতে পারে। ভারতে আগামী 23 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে Tecno POP 6 Pro ফোনটির সেল শুরু হবে বলে জানা গেছে। শপিং সাইট অ্যামাজনে Great Indian Festival সেলে এই ফোনটির সেল শুরু হতে পারে।
Tecno POP 6 Pro Specifications
আপকামিং Tecno POP 6 Pro ফোনটিতে 6.56 ইঞ্চির HD+ ডট নচ ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করবে যা 2.5ডি কভার গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হবে। ফোনটির ডিসপ্লের নিচের দিকে কিছুটা চিন পার্ট থাকবে। ভারতে Tecno POP 6 Pro ফোনটি Polor Black ও Peaceful Blue কালারে সেল করা হবে।
ফটোগ্রাফির জন্য Tecno POP 6 Pro ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে ডুয়েল ফ্ল্যাশলাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হবে। একইভাবে এই ফোনের ফ্রন্ট পানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর ও ফ্ল্যাশ লাইট যোগ করা হবে।
Tecno POP 6 Pro ফোনটি 4G LTE সাপোর্টেড ডুয়েল সিম ফোন হতে চলেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন থাকবে এবং নিচের প্যানেলে 3.5এমএম হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
