Home খবর মাত্র 15999 টাকা দামে লঞ্চ হল 6500mAh ব্যাটারি এবং 12GB RAM এর ক্ষমতাসম্পন্ন Tecno Pop X 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

মাত্র 15999 টাকা দামে লঞ্চ হল 6500mAh ব্যাটারি এবং 12GB RAM এর ক্ষমতাসম্পন্ন Tecno Pop X 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

টেক ব্র্যান্ড টেকনো আজ ভারতের বাজারে তাদের নতুন সস্তা স্মার্টফোন হিসাবে Tecno Pop X 5G লঞ্চ করেছে। 18 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনে 6500mAh ব্যাটারি এবং Extended RAM সহ 18GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লো বাজেট ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতের বাজারে Tecno Pop X 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB RAM + 128GB Storage সহ ফোনটির বেস মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। 6GB RAM + 128GB Storage সহ ফোনটির টপ মডেল 17,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 24 এপ্রিল থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি Midnight Blue এবং Ripple Green কালার অপশনে সেল করা হবে।

Tecno Pop X 5G ফোনে Extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে। ফোনটির 6GB RAM মডেলে 12GB Virtual RAM সাপোর্ট রয়েছে, ফলে এতে মোট 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এক‌ইভাবে এই ফোনের 4GB RAM ভেরিয়েন্টে को 8GB Virtual RAM যোগ করা হয়েছে, ফলে এতে মোট 12GB RAM (4GB+8GB) পাওয়া যাবে।

Tecno Pop X 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড HiOS কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে।

Tecno Pop X 5G ফোনটিতে aerospace-grade aluminium camera deco ডিজাইন রয়েছে, যা দেখতে অনেকটা iPhone Air এর মতো। মজবুতির জন্য এতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন ব্যাবহার করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1.5 মিটার উচ্চতা থেকে পড়লেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 Pro রেটিং রয়েছে।

Tecno Pop X 5G ফোনটির ব্যাটারি সেগমেন্ট এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Tecno Pop X 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনে USRP 3.0 টেকনোলজি রয়েছে, যা নেটওয়ার্ক স্পীড 8X পর্যন্ত বাড়াতে সক্ষম। ভিড়ের মধ্যে বা ট্রাফিকে দাঁড়িয়ে কোনো সমস্যা ছাড়া ফোনে কথা বলার জন্য এতে নয়েস ক্যানসেলেশন ফিচার দেওয়া হয়েছে। ফটো এডিটিঙের জন্য এই ফোনে AI Eraser 2.0, AI Image Extender এবং AI Flash Snap যোগ করা হয়েছে।