Home খবর মাত্র 8499 টাকা দামে লঞ্চ হল 5000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ লো বাজেট Tecno Pop X

মাত্র 8499 টাকা দামে লঞ্চ হল 5000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ লো বাজেট Tecno Pop X

সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য টেক ব্র্যান্ড টেকনো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ভারতের বাজারে Tecno Pop X নামে পেশ করা হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 8,499 টাকা। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 750 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে এই ফোনটি মাত্র 7,749 টাকা দামে কেনা যাবে। শপিং সাইট আমাজন এবং রিটেইল স্টোরের মাধ্যমে আগামী 6 মার্চ থেকে এই ফোনটি সেল করা হবে।

Tecno Pop X ফোনটি একটি 4G স্মার্টফোন। এই ফোনে Unisoc T7250 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করে। জানিয়ে রাখি কিছু দিন আগেই 9,999 টাকা দামে realme P4 Lite 4G ফোনটিও এই এক‌ই চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল। এর আগে জানুয়ারি মাসে Tecno Spark Go 3 ফোনেও এই প্রসেসর যোগ করা হয়েছিল।

Tecno Pop X 4G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। বাজেট রেঞ্জের ফোনে এত বেশি রিফ্রেশ রেট সচরাচর দেখা যায় না। এর ফলে ফোনটিতে স্মুথ স্ক্রলিং এবং ল্যাগ ফ্রি ট্রানজিশন পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Pop X 4G ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশের সঙ্গে f/1.85 অ্যাপার্চারযুক্ত 13MP ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Tecno Pop X 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে, তবে 9 হাজার টাকা দামের ফোনে 5000mAh ব্যাটারি মোটেই খারাপ নয়। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Tecno Pop X 4G ফোনটি Android 15 বেসড HiOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ELLA AI রয়েছে, যা বিভিন্ন ভারতীয় ভাষায় কাজ করতে সক্ষম। এই ফোনে No Network Communication দেওয়া হয়েছে, এর ফলে ফোনে নেটওয়ার্ক না থাকলেও কিছু দূর পর্যন্ত অন্য টেকনো ফোনের সঙ্গে কথা বলা যাবে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Tecno Pop X 4G ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi ও Bluetooth 5.2 সহ Infrared সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই সস্তা ফোনটিতে 4GB LPDDR4X RAM এবং 64GB eMMC 5.1 storage যোগ করা হয়েছে।

যারা ভাবছেন realme P4 Lite 4G ফোনটি Tecno Pop X 4G ফোনের চেয়ে বেশি দামী, তাদের জানিয়ে রাখি রিয়েলমি ফোনটিতে MIL-STD 810H সার্টিফায়েড ArmorShell বডি রয়েছে। এর সঙ্গে এই ফোনে 15W ফাস্ট চার্জিং এবং 6W রিভার্স চার্জিং ফিচার সহ 6300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ এই লো বাজেট ফোনটি পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ব্যাবহার করা যাবে।