Home খবর লঞ্চের আগে Amazon এ তালিকাভুক্ত Tecno POVA 5G স্মার্টফোন, প্রকাশ্যে স্পেসিফিকেশন ও ফিচার

লঞ্চের আগে Amazon এ তালিকাভুক্ত Tecno POVA 5G স্মার্টফোন, প্রকাশ্যে স্পেসিফিকেশন ও ফিচার

Tecno কোম্পানি 8 ফেব্রুয়ারি ভারতে Tecno POVA 5G স্মার্টফোন লঞ্চ করবে। এই স্মার্টফোনটি ভারতে কোম্পানির প্রথম 5G স্মার্টফোন। Tecno-এর আসন্ন 5G স্মার্টফোনের ল্যান্ডিং পেজ Amazon India-তে লাইভ হয়েছে। Amazon এর তালিকায় Tecno POVA 5G স্মার্টফোনের কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। এই পোস্টে আমরা Tecno POVA 5G স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানাবো।

Tecno POVA 5G এর স্পেসিফিকেশন

Tecno POVA 5G স্মার্টফোনটি MediaTek এর Dimensity 900 চিপসেটের সাথে দেওয়া হবে। Tecno-এর এই স্মার্টফোনটি হল প্রথম 5G কানেক্টিভিটি ফোন, যেটা 11 5G ব্যান্ড সাপোর্ট সহ পেশ করা হবে। এই ফোনে ডুয়াল 5G সিম স্লটের সাথে Wi-Fi 6 এর সাপোর্ট ও থাকবে। এর সাথে, আরও ভাল গেমিং এক্সপেরিয়েন্স এর জন্য এই ফোনে Panther Gamer Engine 2.0 দেওয়া হবে, যা হিট এবং পাওয়ার খরচ কম করবে এবং ফ্রেম রেট লস কম করবে। এর মাধ্যমে ছবির মান উন্নত হবে।

টেকনোর এই ফোনে 6,000mAh ব্যাটারির সঙ্গে 18W চার্জিং দেওয়া যেতে পারে। কোম্পানির দাবি যে 15 মিনিট চার্জে এই ফোনে 3 ঘন্টা গেম খেলা যাবে। এছাড়াও এই ফোনটি 33 মিনিটেই 50 শতাংশ চার্জ হয়ে যায়। এর সাথে, এই ফোনটি Android 11 ভিত্তিক HiOS 8.1 UI-তে চলবে।

টেকনোর এই স্মার্টফোনটি আফ্রিকার বাজারে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই ফোনের সমস্ত স্পেসিফিকেশন জানা গিয়েছে। ফোনটিতে একটি 6.95-ইঞ্চি IPS LCD FHD+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। এই Tecno ফোনটি Dimensity 900 SoC সহ 8GB LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এর সাথে ফোনটিতে 3GB ভার্চুয়াল RAM ফিচারও দেওয়া হয়েছে।

এই Tecno ফোনটিতে 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাক প্যানেলের ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, ফোনটিতে একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স রয়েছে, সাথে একটি 2-মেগাপিক্সেল লেন্স এবং একটি AI ক্যামেরা লেন্স রয়েছে। এর সাথে ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Tecno Spark 5G র দাম

Transsion india র CEO অরিজিৎ তালপাত্র ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে POVA 5G স্মার্টফোনটি ভারতে 18,000 থেকে 20,000 টাকার মধ্যে পেশ করা হতে যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন