Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Pova 6 5G স্মার্টফোন, গুগল প্লে কনসোলে হল লিস্টেড

শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Pova 6 5G স্মার্টফোন, গুগল প্লে কনসোলে হল লিস্টেড

টেক ব্র্যান্ড Tecno তাদের Pova 6 5G ফোনে কাজ করছে এবং শীঘ্রই ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি কলম্বিয়াতে ফোনটি টিজ করা হয়েছিল। এর ফলে ফোনটির ডিজাইন এবং হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগেই ফোনটি গুগল প্লে কনসোল ডেটাবেসে ফোনটি দেখা গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Pova 6 5G ফোনের গুগলে প্লে কনসোল লিস্টিং

Tecno Pova 6 5G সম্পর্কে এখনও পর্যন্ত জানা গেছে…

Tecno Pova 6 (KJ8s) ফোনটি এর আগে FCC এবং Bluetooth SIG প্ল্যাটফর্মেও দেখা গেছে। এখান থেকে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে জানা গেছে। ফোনটির ব্যাক প্যানেলের একটি ছবিতে বড় চারকোণা ক্যামেরা মডিউলের মধ্যে ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ দেখা গেছে। এই ফোনটি হোয়াইট কালার অপশনে দেখা গেছে।

ফোনটির টিজার ক্লিপ ব্র্যান্ডের কলম্বিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয়েছিল এবং এর থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার ডিটেইলস সম্পর্কেও জানা গেছে। Tecno Pova 6 ফোনের ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরা সহ পাঞ্চ হোল কাটআউট থাকবে। এই ফোনে বক্সি ফ্রেম দেওয়া হবে এবং ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন অবস্থিত হবে। সাদা ছাড়া টিজারে একটি ব্ল্যাক কালার মডেলও দেখানো হয়েছে।

ভারতে Tecno Pova 6 5G ফোনের লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এখনও পর্যন্ত এই দেশের বাজারে Pova 6 সিরিজের অধীনে Pova 6 Pro এবং Pova 6 Neo স্মার্টফোন পেশ করা হয়েছে। ফোনদুটি যথাক্রমে 19,999 টাকা এবং 13,999 টাকা দামে সেল করা হয়।