Home খবর শুরু হয়েছে 8000mAh ব্যাটারি সহ Pova 8 5G ফোনের প্রথম সেল, পাওয়া যাবে 1,500 টাকা ডিসকাউন্ট

শুরু হয়েছে 8000mAh ব্যাটারি সহ Pova 8 5G ফোনের প্রথম সেল, পাওয়া যাবে 1,500 টাকা ডিসকাউন্ট

ভারতের বাজারে Tecno ব্র্যান্ডের নতুন Pova 8 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। গত 11 জুন কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হচ্ছে। 8000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং ইউনিক Matrix Display ডিজাইন সহ এই ফোনের দামে দারুণ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Pova 8 5G ফোনের দাম এবং অফার

ভারতের বাজারে Pova 8 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা এবং 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 31,999 টাকা রাখা হয়েছে।

1,500 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট সহ এই ফোনটি যথাক্রমে 28,499 টাকা এবং 30,499 টাকা এফেক্টিভ প্রাইসে কেনা যাবে। এই ফোনটি White, Plasma Orange এবং Terminal Green কালার অপশনে সেল করা হবে।

ফ্লিপকার্টে অনুষ্ঠিত প্রথম সেলে Tecno Pova 8 5G ফোনের দামে 1,500 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ICICI Bank, SBI Bank ও HDFC Bank ক্রেডিট কার্ড ইউজাররা এই ছাড় পাবেন। এছাড়া Flipkart Axis Bank কার্ড ইউজাররা ক্যাশব্যাকের মাধ্যমে মোট 2,925 টাকা পর্যন্ত বেনিফিট পাবেন।

কোম্পানির পক্ষ থেকে ইউজারদের 12 মাসের No Cost EMI এর সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে এক্সচেঞ্জ বোনাস‌ও পাওয়া যাবে। পিন কোড, ব্যাঙ্ক এবং পুরনো ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে এই বোনাস কমবেশি হতে পারে।

Pova 8 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনের অন্যতম বিশেষত্ব হল Pova 8 5G ফোনটির Matrix Display ডিজাইন। ফোনটির ব্যাক প্যানেলে অবস্থিত এই মিনি ডিসপ্লেতে কল, ম্যাসেজ ও নোটিফিকেশনের পাশাপাশি বিভিন্ন অ্যানিমেশন সাপোর্ট রয়েছে। এই ডিজাইনের দৌলতে ফোনটি দেখতে যথেষ্ট ইউনিক ও প্রিমিয়াম।

Pova 8 5G ফোনে 2344 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 1500Hz টাচ স্যাম্পেলিং রেট, 381ppi পিক্সেল ডেনসিটি এবং 950nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য Pova 8 5G ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7100 চিপসেট যোগ করা হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G610 MC2 GPU রয়েছে। এই ফোনে LPDDR5X RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড HiOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Pova 8 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 14689mm² আল্ট্রা-লার্জ কুলিং সিস্টেম রয়েছে।

ফটোগ্রাফির জন্য Pova 8 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি LYT600 সেন্সর এবং লাইট সেন্সর সহ সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

যেসব ইউজাররা বড় ব্যাটারি এবং ইউনিক Matrix Display সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Pova 8 5G ফোনটি দেখতে পারেন। প্রথম সেলে ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার এবং No Cost EMI এর সুবিধা সহ এই ফোনটি একটি সুন্দর অপশন।