Home খবর লিক হল Tecno Pova 8 5G স্মার্টফোন ডিটেইলস, থাকবে 8000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং Matrix মিনি ডিসপ্লে

লিক হল Tecno Pova 8 5G স্মার্টফোন ডিটেইলস, থাকবে 8000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং Matrix মিনি ডিসপ্লে

Tecno তাদের নতুন Tecno Pova 8 5G স্মার্টফোনের জন্য শিরনামে রয়েছে। বেশ কিছু দিন আগেই সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। এবার প্যাশনেটগীকজ্‌ এর মাধ্যমে Pova 8 5G ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন সংক্রান্ত ডিটেইলস শেয়ার করা হয়েছে। এই সমস্ত ফিচার সহ মিড-রেঞ্জ সেগমেন্টে ফোনটি একটি শক্তিশালী অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova 8 5G ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Tecno ব্যান্ড Nothing কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। কারণ যেমন করে Nothing তাদের Glyph ইন্টারফেসের জন্য জনপ্রিয়। ঠিক তেমনভাবেই Tecno এর আপকামিং ফোনের ক্যামেরা মডিউলের পাশে একটি “Matrix” মিনি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি MWC 2026 ইভেন্টের মঞ্চ থেকে প্রথম দেখা গিয়েছিল। এই টেকনোলোজির মাধ্যমে ইউজাররা নোটিফিকেশন এবং ভিজুয়াল এফেক্ট নতুনভাবে উপভোগ করতে পারবেন।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Tecno Pova 8 5G ফোনে 6.76-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে, এর ফলে হাই রিফ্রেশ রেট গেমিং এবং স্মুথ স্ক্রলিং উপভোগ করা যাবে। একইসঙ্গে এতে in-cell ডিসপ্লে টেকনোলোজি ব্যাবহার করা যাবে। ফলে স্লিম এবং আরও ভালো টাচ রেসপন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Tecno Pova 8 5G ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে 16GB পর্যন্ত RAM এবং UFS 2.2 স্টোরেজ থাকতে পারে। এই কম্বিশন সহ Android 16 অপারেটিং সিস্টেম দেওয়া হবে, এর ফলে স্মুথ মাল্টিটাস্কিং এবং গেমিং উপভোগ করা যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Pova 8 5G ফোনে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে, এর মাধ্যমে দৈনন্দিন ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ডিং এক্সপিরিয়েন্স করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

Tecno Pova 8 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। এই ফোনে 8000mAh বড় ব্যাটারি থাকবে বলে মনে করা হচ্ছে, ফলে হেবি গেমিং চলাকালীন দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে, এর সাহায্যে খুব কম সময়ের মধ্যেই বড় ব্যাটারি চার্জ করা যাবে।

Tecno এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট শেয়ার করা হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষের দিকে ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। ভারতের বাজারে ফোনটি জুন মাসে পেশ করা হতে পারে। Tecno Pova 8 5G ফোনটি 25,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে। তবে ভেরিয়েন্টের দাম ফোনের স্টোরেজের উপর নির্ভর করবে।

যারা বড় ব্যাটারি, রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ইউনিক ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Tecno Pova 8 5G ফোনটি ভালো অপশন হতে পারে। আগামী দিয়ে এই বিষয়ে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।