অবশেষে ভারতের বাজারে নতুন Pova 8 স্মার্টফোনের লঞ্চ ডেট কনফার্ম করে দেওয়া হয়েছে। কোম্পানি সোশ্যাল মিডিয়া সাইট এক্সে পোস্ট করে তথ্য শেয়ার করেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী 11 জুন দুপুর 12টার সময়ে বাজারে ফোনটি লঞ্চ করা হবে। এই পোস্টের মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। এতে নতুন ম্যাট্রিক্স-স্টাইল ডিজাইন দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Pova 8 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Pova 8 ফোনে থাকবে ম্যাট্রিক্স ক্যামেরা ডিজাইন
টিজার ভিডিওর মাধ্যমে Pova 8 ফোনের ক্যামেরা মডিউল আগের Pova 7 ফোনের মতো দেখাচ্ছে। তবে এইবার কোম্পানির পক্ষ থেকে ক্যামেরার ভিতরে ম্যাট্রিক্স-স্টাইল ডটেড ডিজাইন দেওয়া হয়েছে। এই ডিজাইনের ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাচ্ছে।
Say hello to peak design.
POVA 8. Arriving 11 June, 12PM.#POVA | #POVA8 pic.twitter.com/SQiC8inYFz
— POVA Mobile India (@pova_mobile) June 5, 2026
ভিডিওতে ফোনটি Silver White এবং Military Green কালার অপশনে দেখা গেছে। একইসঙ্গে ফোনের রেয়ার প্যানেলর ডিসপ্লে দেখে কনফার্ম জানা গেছে ফোনে 8000mAh বড় ব্যাটারি থাকবে।
Pova 8 ফোনটি এখনও পর্যন্ত কোনো শপিং সাইটে লিস্টেড হয়নি। যদিও আগের মডেল Pova 7 ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং ফোনটিও ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
Pova 8 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Pova 8 ফোনে MediaTek Dimensity 7100 চিপসেট দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম এবং 6GB RAM সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি গেমিং এবং হাই পারফরমেন্স পছন্দ করেন, এমন ইউজারদের মধ্যে জনপ্রিয় হতে পারে।
FCC লেভেল এবং Carlcare সার্ভিস ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির স্টোরেজ অপশন সম্পর্কে জানা গিয়েছিল। লিস্টিং অনুযায়ী ভারতে Pova 8 ফোনটি 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
FCC সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী Pova 8 ফোনে “BL-77AT” মডেল নাম্বার সহ Li-ion polymer ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি টিপিক্যাল ক্ষমতা 8000mAh এবং রেটেড ক্ষমতা 7750mAh হবে বলে জানা গিয়েছিল। এই ফোনে 45W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানানো হয়েছিল।
কানেক্টিভিটির জন্য Pova 8 ফোনে GSM, WCDMA, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট দেওয়া হতে পারে। এছাড়া ফোনে Bluetooth, NFC, WiFi 5G এবং GPS (L1) এর মতো ফিচার দেওয়া হয়েছে। তবে NFC সাপোর্ট বেশ কিছু রিজনের জন্য সীমাবদ্ধ থাকতে পারে।
বর্তমানে অফিসিয়ালি Pova 8 ফোনের লঞ্চ ডেট কনফার্ম করা হয়েছে। তাই যারা ভবিষ্যতে ইইউনিক ডিজাইন এবং দারুণ পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা আপকামিং Pova 8 ফোনের জন্য অপেক্ষা করতে পারেন। আগামী 11 জুন লঞ্চের দিন আমরা আপকামিং ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
