2025 সালে ভারতের বাজারে Tecno Pova Curve 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার এই মডেলের আপগ্রেডেড ভার্সন Tecno Pova Curve 2 5G ফোনটি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। Google Play Console লিস্টিং এবং TUV সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova Curve 2 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
Google Play Console লিস্টিঙে “TECNO TECNO-LK7k” লেখার পাশাপাশি আসন্ন ফোনটি Tecno Pova Curve 2 5G নামে দেখা গেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে MediaTek MT6858 প্রসেসর দেওয়া হতে পারে,। এতে ARM Mali-G610 GPU যোগ করা হতে পারে। এই প্রসেসরটি 1000MHz ক্লক স্পীড সহ কাজ করবে বলে জানা গেছে। CPU কনফ্রিরেশনে 1+3+4 সেটআপ থাকবে। এতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত একটি Cortex-A78 কোর, 2.5GHz ক্লক স্পীডযুক্ত তিনটি Cortex-A78 কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A55 কোর 2.0GHz রয়েছে।
চিপসেট সম্পর্কে কিছুটা কনফিউশন রয়েছে, কারণ চিপসেট কোডনেম এবং GPU কনফিগারেশন থেকে MediaTek Dimensity 7100 SoC এর আভাস পাওয়া যাচ্ছে। তবে CPU আর্কিটেকচার 1+3+4 দেখানো হয়েছে। সাধারণত Google Play Console-এ 4+4 পারফরমেন্স ক্লাস্টারকে আলাদা আলাদা 1+3+4 হিসাবে দেখানো হয়। এই কারণে Tecno Pova Curve 2 5G ফোনে Dimensity 7100 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Tecno Pova Curve 2 5G ফোনটি Android 16 সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে 12GB RAM মেমরি ভেরিয়েন্ট থাকবে বলে জানা গেছে। ফোনটিতে 1080 × 2364 পিক্সেল রেজোলিউশন দেওয়া হতে পারে। এর পিক্সেল ডেনসিটি 420 DPI হবে বলে জানানো হয়েছে।
TUV সার্টিফিকেশন সাইটে Tecno Pova Curve 2 5G ফোনটি একই মডেল নাম্বার সহ দেখা গেছে। এর মাধ্যমে ফোনের ব্যাটারি সম্পর্কে জানা গেছে। TUV লিস্টিং অনুযায়ী 7,750mAh ফোনটিতে বড় রিচার্জেবল লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি পলিমার ব্যাটারি দেওয়া হতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
এই সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য Tecno Pova Curve 2 5G ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে আমরা এই ফোনের ক্যামেরা, চার্জিং ফিচার এবং ডিজাইন সম্পর্কেও জানাব। যারা মিড রেঞ্জে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
