আজ ভারতে তাদের 5G ফোনের পোর্টফোলিও বাড়িয়ে TECNO POVA NEO 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন ফোনটিতে 6,000mAh Battery, 50MP Camera, 120Hz Display এবং MTK Dimensity 810 5G Processor এর মতো উল্লেখযোগ্য ফিচার আছে জার দাম মাত্র 15,499 টাকা।
Tecno Pova Neo 5G এর স্পেসিফিকেশন
এই টেকনো ফোনে 6.8 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লে 500 নিটস ব্রাইটনেস এবং 393 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
Tecno Pova Neo 5G ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে হাইওএস 8.6 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসর যুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 810 চিপসেট আছে এবং গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনটি 3GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে ফলে এতে মোট 7GB পর্যন্ত RAM উপভোগ করা যায়। এছাড়া এই ফোনের মেমোরি মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যায়।
ফটোগ্রাফির জন্য Tecno Pova Neo 5G ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 5G এর সঙ্গে 4G নেটওয়ার্কও সাপোর্ট করে। সিকিউরিটির জন্য Tecno Pova Neo 5G এর সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি আছে।
Tecno Pova Neo 5G এর দাম
ভারতে আপাতত Tecno Pova Neo 5G ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 4GB RAM এবং 128GB ROM দেওয়া হয়েছে এবং এর লঞ্চ প্রাইস 15,499 টাকা। এই নতুন টেকনো ফোনটি Blue, Sprint এবং Sapphire Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
