Home খবর 23 সেপ্টেম্বর আসতে চলেছে নতুন 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6000mAh ব্যাটারি এবং 50 নেগাপিক্সেল ক্যামেরা

23 সেপ্টেম্বর আসতে চলেছে নতুন 5G স্মার্টফোন, পাওয়া যাবে 6000mAh ব্যাটারি এবং 50 নেগাপিক্সেল ক্যামেরা

সস্তায় সুন্দর স্মার্টফোন লঞ্চ করার জন্য জনপ্রিয় কোম্পানি Tecno কয়েক দিন আগে ভারতে India’s first multi-colour changing smartphone TECNO CAMON 19 Pro Mondrian Edition পেশ করেছিল। এই ফোনটি লঞ্চের কিছুদিন পরই এবার দেশে 5G Service লঞ্চের আগে কোম্পানি বড় ব্যাটারি সহ একটি নতুন ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে তাদের আপকামিং ফোন Tecno Pova Neo 5G এর লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। এই ফোনে 6,000mAh ব্যাটারির সঙ্গে MediaTek Dimensity 810 চিপসেট যোগ করা হবে। এই পোস্টে কোম্পানির আপকামিং Tecno Pova Neo 5G ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।

23 সেপ্টেম্বর লঞ্চ হবে নতুন 5G ফোন

এই বছরের শুরুতে জানুয়ারি মাসে কোম্পানি Tecno Pova Neo ফোনটির 4G ভেরিয়েন্ট লঞ্চ করেছিল। এবার এই ফোনটিরই 5G ভার্সন পেশ করা হবে। Tecno India টুইটারের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 23 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ভারতে Tecno Pova Neo 5G ফোনটি লঞ্চ করা হবে।

কয়েক দিন আগে কোম্পানি জানিয়েছিল Tecno Pova Neo 5G ফোনটিতে MediaTek Dimensity 810 চিপসেট যোগ করা হবে। লঞ্চ ডেট ঘোষণার পাশাপাশি আরও জানানো হয়েছে এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি থাকবে।

Tecno Pova Neo 5G এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া লিক রিপোর্ট অনুযায়ী এই আগামী 5G ফোনে 6.9-inch AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে MediaTek Dimensity 810 চিপসেটের সঙ্গে 4GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই আপকামিং ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 6000mAh বড় ব্যাটারি দেওয়া হবে।

Tecno Pova Neo 5G এর দাম

রিপোর্ট অনুযায়ী ভারতে Tecno Pova Neo 5G ফোনটি 17,000 টাকা থেকে 19,000 টাকার মধ্যবর্তী দামে লঞ্চ করা হবে। এই আগামী ফোনটি Sapphire Black ও Sprint Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন