Home খবর Chandrayaan 3 এর সফলতার পর এই ব্র্যান্ড লঞ্চ করল নতুন স্মার্টফোন, দাম মাত্র 11,999 টাকা

Chandrayaan 3 এর সফলতার পর এই ব্র্যান্ড লঞ্চ করল নতুন স্মার্টফোন, দাম মাত্র 11,999 টাকা

টেক ব্র্যান্ড টেকনো ভারতের চন্দ্রযান 3 মিশ্নের সফলতাকে সম্মান জানিয়ে নতুন মোবাইল TECNO Spark 10 Pro Moon Explorer Edition লঞ্চ করেছে। এই স্পেশাল এডিশনের দাম রাখা হয়েছে মাত্র 11,999 টাকা এবং আগামী 15 সেপ্টেম্বর থেকে এই ফোনটি সেল করা হবে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Tecno Spark 10 Pro Moon Explorer Edition এর বিশেষত্ব

এই স্পেশাল এডিশন ফোনে ডুয়েল টোন ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, এর ওপরের অংশে সাদা রং এবং নিচের বাকি অংশে কালো রঙের রাখা হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপ moon surface এর মতো করা হয়েছে। তবে এটি অনেকটাই iPhone এর ক্যামেরা মডিউলের মতো। ফোনে ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি লেদার ডিজাইন রয়েছে। কোম্পানি তদাএর এই ফোনটি ভারতের Chandrayaan 3 মিশনের প্রতি উৎসর্গ করেছে।

Tecno Spark 10 Pro Moon Explorer Edition এর স্পেসিফিকেশন

স্ক্রিন: নতুন টেকনো ফোনে 1080 x 2460 পিক্সেল রেজলিউশ্ন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 270 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 580 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং হাই ওএস 12.6 দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি88 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটিতে গেম টার্বো ডুয়েল ইঞ্জিন টেকনোলজি রয়েছে।

স্টোরেজ: TECNO Spark 10 Pro Moon Explorer Edition ফোনে মেমরি ফিউশন টেকনোলজি যোগ করা হয়েছে যার ফলে ফোনটির 8GB physical RAM এর সঙ্গে 8GB virtual RAM যোগ করে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। ভারতে এই ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য TECNO Spark 10 Pro Moon Explorer Edition ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন