Highlights
- ক্রমশই বাড়ছে Tecno Spark সিরিজের ফোনের সংখ্যা।
- এই সিরিজে খুব তারাত্রি লঞ্চ হতে পারে Tecno Spark 20 Pro+ ফোন।
- এবার ব্লুটুথ এসআইজি সাইটে দেখা গেল এই ফোন।
টেকনো তাদের স্পার্ক 20 সিরিজের ফোন লঞ্চ করতে শুরু করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি এই সিরিজের Spark 20C ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করেছে। এই সিরিজেরই Tecno Spark 20 Pro Plus ফোনটিও খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ব্লুটুথ এসআইজি সাইটে এই ফোনটি দেখা গেছে। এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এই পোস্টে লেটেস্ট ব্লুটুথ এসআইজি লিস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Tecno Spark 20 Pro+ এর ব্লুটুথ এসআইজি লিস্টিং
- ব্লুটুথ এসআইজি সাইটে Tecno Spark 20 Pro+ ফোনটি KJ7 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
- লিস্টিং থেকে জানা গেছে এই নতুন ফোনে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি যোগ করা হতে পারে।
- এছাড়া এই প্ল্যাটফর্ম থেকে ফোনটির অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
- জানিয়ে রাখি এতদিন কোম্পানি তাদের স্পার্ক সিরিজে শুধুমাত্র প্রো মডেল লঞ্চ করেছে, তবে এবার প্রো প্লাস লঞ্চের সম্ভাবনা প্রবল।
Tecno Spark 20C এর স্পেসিফিকেশন
কিছু দিন আগেই টেকনো গ্লোবাল মার্কেটে তাদের Tecno Spark 20C ফোনটি লঞ্চ করেছে, এই ফোনের স্পেসিফিকেশন নিচে জানানো হল।
- ডিসপ্লে: Tecno Spark 20C ফোনে 6.6 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1612 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনে এন্ট্রি লেভেল অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, এফএম রেডিও এবং ওটিজির পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডায়নামিক পোর্ট ও ডুয়েল স্পিকার রয়েছে।
- ওএস: Tecno Spark 20C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











