বর্তমানে টেকনো তাদের স্পার্ক 40 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। টিপস্টার পারস গুগলানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে এই সিরিজের Tecno Spark 40 স্মার্টফোনের ডিটেইলস শেয়ার করেছে। এই আপকামিং স্মার্টফোনটি 5200mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 40 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Tecno Spark 40 এর স্পেসিফিকেশন (লিক)
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের পোস্টের মাধ্যমে আপকামিং Tecno Spark 40 স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল:
- ডিসপ্লে: এখনও পর্যন্ত Tecno Spark 40 স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ সম্পর্কে জানা যায়নি, তবে আপকামিং স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Tecno Spark 40 স্মার্টফোনটিতে Helio G81 চিপসেট থাকতে পারে বলে জানানো হয়েছে। এতে ইউজাররা এন্ট্রি লেবল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5200 এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
- স্টোরেজ: লিক অনুযায়ী স্টোরেজের জন্য স্মার্টফোনটিতে 8GB RAM এবং 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- অন্যান্য: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP64 রেটিং দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে ফ্রি কল ফিচার যোগ করা হতে পারে।
Tecno Spark 40
– 120hz Display
– Helio G81
– 5200 mAh / 45W
– IP64
– free call (Like pova curve/ Pova 7 series (
– 8GB / 128G /256GB #Tecno pic.twitter.com/UuwPUdnL2s— Paras Guglani (@passionategeekz) June 20, 2025
Tecno Spark 40 এর সম্ভাব্য দাম
টিপস্টার পারাস গুগ্লানির শেয়ার করা তথ্যের মাধ্যমে Tecno Spark 40 স্মার্টফোনের দাম সম্পর্কে জানা যায়নি, তবে উপরোক্ত ফিচার অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি 10 হাজার টাকার চেয়েও কম দামে পেশ করা হতে পারে। শীঘ্রই ব্র্যান্ডের পক্ষ থেকে আপকামিং Tecno Spark 40 স্মার্টফোনের অফিসিয়াল টিজার এবং লঞ্চ ডেট জানানো হবে বলে আশা করা হচ্ছে।
Tecno Spark 40 এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
এখনও পর্যন্ত Tecno Spark 40 স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে অফিসিয়ালি কোনো ডিটেইলস জানানো হয়নি, তবে ক্রমাগত প্রকাশ্যে আসা স্মার্টফোনের লিস্টিং এবং লিক দেখে মনে করা হচ্ছে এই মাসের শেষের দিকে বা জুলাই মাসের প্রথমে স্মার্টফোনটি পেশ করা হতে পারে।
