Tecno তাদের Spark সিরিজের অধীনে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই ফোনটি Tecno Spark 50 5G নামে লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এর আগেই Google Play Console সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। নিচে Tecno Spark 50 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Google Play Console লিস্টিং স্ক্রিনশট অনুযায়ী এই ফোনটির মডেল নাম্বার KN8 হবে বলে জানা গেছে। নিচে দেওয়া ইমেজের মাধ্যমে ফোনটি Tecno Spark 50 5G নামে দেখা গেছে। লিস্টিং ডিটেইলস অনুযায়ী আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরে 2.4GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর রয়েছে। তবে গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 GPU দেওয়া হতে পারে। ফোনটি লঞ্চের সময় পরিবর্তন করা হতে পারে, কারণ আগের মডেলের MediaTek Dimensity 6400 প্রসেসর 6300 প্রসেসরের তুলনায় বেশি ফাস্ট। তাই আপকামিং ফোনটিতে আপগ্রেড দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
লিস্টিং অনুযায়ী Tecno Spark 50 5G ফোনটিতে Android 16 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। এতে 4GB বা প্রায় 6GB RAM থাকতে পারে। তাই কোম্পানির পক্ষ থেকে ফোনটি বিভিন্ন মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
লিস্টিঙের মাধ্যমে ডিসপ্লে সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। লিস্টিং অনুযায়ী Tecno Spark 50 5G ফোনে 720 × 1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে থাকতে পারে, এর পিক্সেল ডেনসিটি প্রায় 280 DPI হবে বলে জানা গেছে। ফোনটিতে পাঞ্চ-হোল স্টাইলের ফ্রন্ট ক্যামেরা কাটআউট দেখা যাচ্ছে। তবে ফোনটির বেজলগুলি এবং নিচের দিকে চিনও কিছুটা বেশি মোটা থাকতে পারে। একইসঙ্গে ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
TUV Rheinland সার্টিফিকেশন সাইটে Tecno Spark 50 5G ফোনটি একই মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই সাইটের মাধ্যমে ফোনের ব্যাটারি সম্পর্কে জানা গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 5,990mAh এবং 6,340mAh সাইজের ব্যাটারি দেওয়া হতে পারে। এটি আলাদা-আলাদা রিজনের জন্য ভিন্ন-ভিন্ন ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এছাড়া ফোনটি ভারতের Carlcare সার্ভিস ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এই সাইটে ফোনটি 4GB + 128GB, 6GB + 128GB এবং 8GB + 256GB এর মতো তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লিস্টেড হয়েছিল।
এখনও পর্যন্ত Tecno এর পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট বা অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে ক্রমাগত লিস্টিঙের জন্য Tecno Spark 50 5G ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এটি কম দামের একটি দারুণ অপশন হতে পারে। ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
