Home খবর আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে TECNO SPARK 50S 5G স্মার্টফোন, থাকবে 6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে

আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে TECNO SPARK 50S 5G স্মার্টফোন, থাকবে 6500mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে

আগামীকাল অর্থাৎ 16 অক্টোবর ভারতের বাজারে TECNO SPARK 50S 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজ করে জানিয়েছে আপকামিং ফোনটি 5G সেগমেন্টে লঞ্চ করা হবে। কোম্পানি টিজারে এই ফোনটিকে “5G কা ধুরন্ধর” বলে ঘোষণা করেছে। এই ফোনটিতে MediaTek Dimensity 6400 প্রসেসর, 6,500mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক TECNO SPARK 50S 5G ফোনের সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

TECNO SPARK 50S 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

TECNO SPARK 50S 5G ফোনটিতে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন HD+ রেজোলিউশন (720 × 1576 পিক্সেল) এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লেতে 567nits পীক ব্রাইটনেস থাকবে বলে জানা গেছে।


TECNO SPARK 50S 5G ফোনটিতে MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হতে পারে। এটি 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরী প্রসেসর। এতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A76 কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex-A55 কোর রয়েছে। গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 GPU থাকবে বলে আশা করা হচ্ছে।

TECNO SPARK 50S 5G ফোনটি 6GB এবং 8GB RAM সহ ভালো বিকল্প হয়ে উঠতে পারে। এই ফোনে ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 18GB এবং 24GB RAM উপভোগ করতে পারবেন। এছাড়া ফোনটিতে 128GB ও 256GB স্টোরেজ অপশন পাওয়া যাবে। ফোনে UFS 2.2 স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে f/1.85 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। ক্যামেরাতে অটোফোকাস এবং LED ফ্ল্যাশ সাপোর্ট করতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য TECNO SPARK 50S 5G ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানানো হয়েছে। ফোনটিতে USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক থাকতে পারে।

কানেক্টিভিটি র জন্য ফোনটিতে 5G, Wi-Fi 5, Bluetooth 5.4, GPS এবং USB OTG ফিচার থাকবে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর এবং IP64 Pro রেটিং দেওয়া হতে পারে। এছাড়া পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্ৰেড প্রোটেকশন সহ লঞ্চ করা হবে।

জানিয়ে রাখি আগামী 16 অক্টোবর ভারতের বাজারে TECNO SPARK 50S 5G ফোনটি পেশ করা হবে। আপকামিং ফোনটি Burgundy Red এবং Breeze Blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি TECNO SPARK 50 ফোনের পর সিরিজের নতুন মডেল হতে চলেছে।