Home খবর 8GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল সস্তা ফোন Tecno Spark Go 2024, জেনে নিন বিস্তারিত

8GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল সস্তা ফোন Tecno Spark Go 2024, জেনে নিন বিস্তারিত

Highlights

গ্লোবাল মার্কেটে টেকনো তাদের স্পার্ক সিরিজের সস্তা ফোন Tecno Spark Go 2024 পেশ করেছে। ফোনটি খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ মালয়েশিয়ার ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনে ডায়নামিক পোর্ট, 8GB পর্যন্ত RAM, 5000mAh বাত্তেরত এবং ডুয়েল রেয়ার ক্যামেরার মতো বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: Virat Kohli-কে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে পাবেন? সঙ্গে রইল কিং কোহলির 50টি সেঞ্চুরির লিস্ট

Tecno Spark Go 2024 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Tecno Spark Go 2024 ফোনে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি 720 x 1612 পিক্সেল রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনে কোম্পানি ডায়নামিক পোর্ট ফিচার যোগ করেছে, যার ফলে ডিসপ্লের ওপরের দিকে পিল শেপ বারের মধ্যেই ইউজাররা কলার আইডি, ব্যাটারি স্ট্যাটাস এবং অন্যান্য ইনফরমেশন দেখতে পারবেন।

প্রসেসর: কোম্পানির পকে থেকে এই ফোনে Unisoc T606 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 4GB ইন্টারনাল + 4GB extended RAM সহ মোট 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10W চার্জিং সাপোর্টেড 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

ওএস: Tecno Spark Go 2024 ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে কাজ করে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, 4জি, ওয়াইফাই, ব্লুটুথ v5.0, জিপিএস, ওটিজি এবং এফএম রেডিওর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ডায়মেনশন: এই ফোনটির ডায়মেনশন 163.69 x 75.6 x 8.55 ~ 8.75 এমএম।

Tecno Spark Go 2024 এর দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন