লঞ্চের আগেই প্রকাশ্যে এল Tecno Spark Go 3 স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ ফিচার

Tecno তাদের বাজেট রেঞ্জে একটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই বছর জুন মাসে কোম্পানি তাদের স্পার্ক সিরিজের অধীনে Tecno Spark Go 2 ফোনটি লঞ্চ করেছিল। এবার এই ফোনের সাক্সেসার শীঘ্রই Tecno Spark Go 3 ফোনটি লঞ্চ করা হতে পারে। Google Play Console এবং Geekbench ডেটাবেসে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark Go 3 ফোনের ডিটেইলস সম্পর্কে।

গুগল প্লে কনসোল লিস্টিঙে টেকনোর নতুন ফোনটি Tecno-KN3 মডেল নাম্বার সহ দেখা গেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 8 কোর প্রসেসর থাকতে পারে। এই প্রসেসরে 1.8GHz ক্লক স্পীডযুক্ত 2 কোর এবং 1.6GHz ক্লক স্পীডযুক্ত 6 কোর রয়েছে। একইসঙ্গে ফোনটিতে Mali-G57 GPU (850 MHz) দেওয়া হতে পারে। ফোনটির SoC সেকশনে Spreadtrum UMS9230E লেখা রয়েছে। তাই ফোনটি Android 15 সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 4GB RAM থাকবে বলে জানা গেছে।

আপকামিং Tecno Spark Go 3 ফোনটিতে 720×1600 পিক্সেল রেজোলিউশন এবং 280 DPI স্ক্রিন ডেনসিটি দেওয়া হতে পারে। লিস্টিং ইমেজঅনুযায়ী ফোনটিতে ওয়াটারড্রপ নিচ ডিজাইন এবং থিক চীন থাকবে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে Phone Master, AHA Games এবং Phoenix Browser এর মতো বেশ কিছু প্রি ইন্সটল অ্যাপ দেওয়া হবে বলে জানা গেছে।

Geekbench লিস্টিঙে “KN3” মডেল নাম্বার দেখা গেছে। এখানে ফোনটি 430 সিঙ্গেল কোর এবং 1426 মাল্টি কোর স্কোর পেয়েছে। এই সার্টিফিকেশন সাইটেও ফোনটি একই প্রসেসর ডিটেইলস এবং 4GB RAM ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে। অর্থাৎ উভয় প্ল্যাটফর্মের মাধ্যমেই আসন্ন ফোনটির টেস্টিং চলছে।

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Tecno Spark Go 3 ফোনটি আগের মডেলের তুলনয় আপগ্রেড সহ লঞ্চ করা হবে। আপকামিং ফোনটির ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তন এবং নতুন Android ভার্সন সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে পারফরমেন্স এবং ডিসপ্লে একইরকম থাকতে পারে। কোম্পানি শীঘ্রই Spark Go 3 ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করতে পারে। এই প্রাইস রেঞ্জে আপকামিং ফোনটি Infinix Smart10, Redmi A5 এবং realme C61 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

যারা দৈনন্দিন ব্যাবহারের জন্য ফোন খুঁজছেন, তাঁরা কয়েক সপ্তাহ বা মাসের অপেক্ষা করে Tecno Spark Go 3 ফোনটি কিনতে পারেন। তবে যদি শীঘ্রই ফোন কেনার কথা ভাবেন, তাহলে বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন। Tecno Spark Go 3 ফোনের নতুন আপডেট প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

(সোর্স)

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here