Home খবর মাত্র 15999 টাকা দামে লঞ্চ হল Tecno Spark Go 3 Pro স্মার্টফোন, রয়েছে 12GB RAM এর ক্ষমতা

মাত্র 15999 টাকা দামে লঞ্চ হল Tecno Spark Go 3 Pro স্মার্টফোন, রয়েছে 12GB RAM এর ক্ষমতা

গত জানুয়ারি মাসে 11,999 টাকা দামে ভারতে Tecno Spark Go 3 স্মার্টফোন লঞ্চ হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ‘প্রো’ মডেল Tecno Spark Go 3 Pro পেশ করা হয়েছে। এই নতুন ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 5200mAh ব্যাটারি এবং 13MP ক্যামেরা যোগ করা হয়েছে। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Spark Go 3 Pro ফোনের দাম

ভারতের বাজারে Tecno Spark Go 3 Pro ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM ও 64GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 15,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 4GB RAM + 128GB Storageসহ টপ মডেল 16,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর থেকে এই ফোনটি সেল করা হবে। জানিয়ে রাখি এই ফোনে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM (4GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Tecno Spark Go 3 Pro ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Tecno Spark Go 3 Pro ফোনে MediaTek Helio G81 চিপসেট রয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 371151 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G52 MC2 GPU দেওয়া হয়েছে।

Tecno Spark Go 3 Pro ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1526 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 580nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই বাজেটের ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ফিচার।

ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 3 Pro ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যা অটো ফোকাস ফিচার সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Tecno Spark Go 3 Pro ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5200mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের ব্যাটারি 10W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এর ফলে ফোনটি জল ও ধূলোর পাশাপাশি গরম চা বা তেল থেকেও সুরক্ষিত থাকবে।

এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে Tecno Spark Go 3 Pro 4G ফোনটিতে Wi-Fi ও Bluetooth এর সঙ্গে Infrared সেন্সর রয়েছে। এর ফলে ফোনটি টিভির রিমোট হিসাবে ব্যাবহার করা যাবে। এছাড়াও এই ফোনে OTG ফিচার যোগ করা হয়েছে।