টেক ব্র্যান্ড Tecno প্রত্যেকবার এমন কিছু চমক দেখাচ্ছে যা বড় বড় মোবাইল কোম্পানিগুলোকে চিন্তায় ফেলে দিচ্ছে। কিছুদিন আগে কোম্পানি তাদের Phantom V Fold ফোনটি এনে Samsung এবং Motorola কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিল। এবার কোম্পানি এমন একটি মোবাইল ফোন নিয়ে আসছে যার ব্যাক প্যানেলে একটি LED নোটিফিকেশন লাইট থাকবে। এটি হবে একটি POVA সিরিজের স্মার্টফোন যা Nothing Phone কে জোরদার টক্কর দেবে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে এবং অফলাইনে আধার কার্ডের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
LED লাইট যুক্ত Tecno ফোন
টিপস্টার ইশান আগরওয়াল এই Tecno ফোনটির বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। ইশান তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে আসন্ন Tecno ফোনের একটি ছোট ভিডিও শেয়ার করেছেন, যেখানে ফোনের ব্যাক প্যানেল এবং এর লাইটগুলিও দেখা গেছে। টিপস্টার স্পষ্ট ভাবে জানিয়েছেন যে এই ফোনটি Techno Pova সিরিজের অধীনে আসবে এবং শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে।
Exclusive: This is your first look of #ArcInterface from an upcoming @TecnoMobileInd POVA series smartphone.
The @pova_mobile seems to feature LED lights for notifications at the back & here it is in action as the phone gets a call.
Looks cool ? Will launch in India soon! pic.twitter.com/oghPc9FCo6
— Ishan Agarwal (@ishanagarwal24) July 18, 2023
টিপস্টার জানিয়েছেন যে Tecno POVA স্মার্টফোনে ব্যবহৃত LED লাইট নোটিফিকেশন টেকনোলজির নাম Arc Interface হবে। উপরের GIF এ আপনি দেখতে পাবেন যে এই ফোনের ব্যাক প্যানেলে একদিকে গ্লাস এবং অন্য দিকে চামড়া রয়েছে এবং এই দুটির মধ্যে LED স্ট্রিপ রাখা হয়েছে যা জ্বলজ্বল করছে। ফোন, SMS এবং অন্যান্য নোটিফিকেশন আসলে এই লাইটটি ফ্ল্যাশ হবে। আরও পড়ুন: প্রকাশ্যে এল Google Pixel 8 Pro সম্পর্কে গুরুত্বপূর্ণ লিক, জেনে নিন স্পেসিফিকেশন
Tecno Pova 5
Techno Pova 5 স্মার্টফোনটি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে। এর ফ্রি ফায়ার স্পেশাল এডিশনও লঞ্চ হয়েছে যা গারেনা ব্যাটল রয়্যাল গেম নির্মাতার সহযোগিতায় তৈরি করা হয়েছে। এই ফোনটি Turbo Mecha ডিজাইনে তৈরি, যার ফিচার এবং স্পেসিফিকেশন নীচে দেওয়া হল।
- ডিসপ্লে: Techno Pova 5 ফোনটিতে একটি 6.78 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। যেখানে 120Hz রিফ্রেশরেট, 1080×24460 পিক্সেল রেজলিউশন এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে।
- প্রসেসর: এই ফোনটি MediaTek Helio G99 প্রসেসর সাপোর্ট করে। এই প্রসেসরটি 6mm প্রসেসের উপর বেস করে তৈরি। আরও ভাল পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি Z অ্যাক্সেস লিনিয়ার ভাইব্রেশন মোটর রয়েছে।
- স্টোরেজ: এই ডিভাইসটিতে 8GB পর্যন্ত RAM রয়েছে, এছাড়াও 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট রয়েছে।
- ব্যাটারি: এই স্মার্টফোনটিতে একটি 6000mAh ব্যাটারি রয়েছে যা 45V ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই ফোনটি মাত্র 21 মিনিটে 50% পর্যন্ত চার্জ হয়ে যায়। শুধু তাই নয় এই ডিভাইসে 10W পর্যন্ত রিভার্স চার্জিং সাপোর্টও রয়েছে।
- ক্যামেরা: এই ডিভাইসটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার লেন্স এবং একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









