লঞ্চ হল সাশ্রয়ী মূল্যের QLED 4K টিভি, ঘরকে বানিয়ে দেবে সিনেমা হল! জেনে নিন প্রারম্ভিক মূল্য

সামনেই উৎসবের মরসুম, আর সেই কথা মাথায় রেখে Thomson তাদের স্মার্ট টিভি পোর্টফোলিওতে একসাথে আরও তিনটি নতুন স্মার্ট টিভি যুক্ত করেছে। কোম্পানির দেওয়া এই তিনটি টিভি 50 ইঞ্চি, 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি সহ পেশ করা হয়েছে।এই সমস্ত টিভিতে QLED প্যানেল দেওয়া হয়েছে, পাশাপাশি Google TV সাপোর্টও রয়েছে। এই পোস্টে আমি আপনাদের এই সমস্ত টিভির দাম, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো।

Thomson QLED টিভির দাম এবং সেল প্রাইস

Thomson Smart TV-এর দাম সম্পর্কে বলতে গেলে, Thomson QLED TV এর 50 ইঞ্চি সাইজের দাম 33,999 টাকা, 55 ইঞ্চির দাম 40,999 টাকা এবং 65 ইঞ্চির দাম 59,999 টাকা। এই টিভিগুলি (Smart TV Sale) Flipkart এর Big Billion Days Sale-এ প্রথম সেল করা হবে।

Thomson QLED TV এর দুর্দান্ত ফিচার

বেজেল-হীন ডিজাইনের সাথে পেশ হওয়া এই, Thomson টিভিতে রয়েছে HDR10+, Dolby Atmos, ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস ট্রুসারাউন্ড। আপনাদের জানিয়ে রাখি যে থমসন 2018 সালে ভারতে তাদের প্রোডাক্টগুলি লঞ্চ করেছিল।

Thomson QLED টিভির স্পেসিফিকেশন

  • সব সাইজের টিভির সাথেই 40W ডলবি অডিও স্টেরিও দেওয়া হয়েছে।
  • এছাড়াও এই টিভিতে ডুয়াল ব্যান্ড (2.4 + 5) GHz Wi-Fi সাপোর্ট এবং 2 GB RAM ও 16 GB স্টোরেজ দেওয়া হয়েছে।
  • শুধু তাই নয়, সমস্ত Thomson টিভি 4K রেজলিউশনের সাথে আসে।
  • এই সমস্ত টিভিতে Netflix , Prime Video, Hotstar, Apple TV, Voot, Sony Liv এর মতো 10000 টিরও বেশি অ্যাপ এবং গেমগুলির সাথে গুগল প্লে স্টোরের সাপোর্ট রয়েছে।
  • এর সাথে, আপনি এই টিভিগুলির সাহায্যে স্মার্ট হোম ডিভাইসগুলিও নিয়ন্ত্রণ করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here