Home খবর অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচার জন্য ভারত সরকার শুরু করল WhatsApp Channel, জানুন ডিটেইলস

অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচার জন্য ভারত সরকার শুরু করল WhatsApp Channel, জানুন ডিটেইলস

স্মার্টফোন এবং ইন্টারনেটের ব্যাবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তাল মিলিয়ে বাড়ছে অনলাইন ফ্রড ও স্ক্যামের সংখ্যা। আলাদা আলাদা পদ্ধতিতে স্ক্যামারদের দল সাধারণ মানুষদের ঠকাতে এবং তাদের থেকে টাকা চুরি করতে শুরু করেছে। অনলাইন স্ক্যাম থেকে সুরক্ষার জন্য এবং স্ক্যামের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য ভারত সরকারের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর পক্ষ থেকে ফ্রি WhatsApp Channel এর সূচনা করেছে।

TRAI WhatsApp Channel

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল শুরু করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে অনলাইন ফ্রড সম্পর্কে তথ্য জানানো এবং স্ক্যামের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এই WhatsApp Channel তৈরি করা হয়েছে। ট্রাই তাদের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলের মাধ্যমে এই বিষয়ে জানিয়েছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক শেয়ার করেছে।

ট্রাই হোয়াটসঅ্যাপ চ্যানেলের সুবিধা

TRAI WhatsApp Channel-এ কিভাবে যুক্ত হবেন?

ভারত সরকারের অধীনস্থ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই তাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল লাইভ করে দিয়েছে। যে কোনো হোয়াটসঅ্যাপ ইউজার এই চ্যানেলে জয়েন করতে পারবেন। এই চ্যানেল সম্পূর্ণ ফ্রি এবং এতে যে কোনো টেলিকম অপারেটরের ইউজার এই চ্যানেলে একদম বিনামূল্যে যোগ দিতে পারবেন। এই TRAI WhatsApp Channel এ জয়েন করার জন্য এখানে ক্লিক করুন