Home খবর প্রকাশ্যে এল Infinix Hot 70 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, সস্তা 5G ফোনে থাকবে 6GB RAM এবং Dimensity 7100 প্রসেসর

প্রকাশ্যে এল Infinix Hot 70 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, সস্তা 5G ফোনে থাকবে 6GB RAM এবং Dimensity 7100 প্রসেসর

সম্প্রতি ইনফিনিক্সের সম্পর্কে জানা গিয়েছিল কোম্পানি তাদের নতুন 5G ফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। এই আপকামিং ফোনটি Infinix Hot 70 Pro 5G নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও এই প্পহনের সম্পর্কে জানানো হয়নি, তবে গুগল প্লে কনসোল সার্টিফিকেশন সাইটে আসন্ন স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে 5G স্মার্টফোনের RAM, প্রসেসর এবং জিপিইউ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে।

Infinix Hot 70 Pro 5G ফোনের লিস্টিং

গুগল প্লে কনসোল সার্টিফিকেশন সাইটে Infinix Hot 70 Pro 5G স্মার্টফোনটি Infinix-X6896 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম সম্পর্কেও জানা গেছে এবং এটি বাজারে Infinix Hot 70 Pro 5G নামে লঞ্চ করা হবে। এই সাইটের মাধ্যমে আপকামিং ফোনটি 6GB RAM সহ দেখা গেছে। এটি ফোনের বেস ভেরিয়েন্ট হতে পারে এবং 8GB RAM ভেরিয়েন্টও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি MediaTek MT6858 প্রসেসর সহ বাজারে লঞ্চ করা হবে। এই অক্টাকোর প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত বেস ফ্রিকোয়েন্সি সহ Cortex-A55 কোয়াড কোর এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোর রয়েছে। অন্যদিকে গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী গ্রাফিক্সের জন্য ফোনে ARM Mali G610 জিপিইউ দেওয়া হবে।

সিপিইউ প্রসেসিং এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দেখে মনে করা হচ্ছে Infinix Hot 70 Pro 5G ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হবে। গুগল প্লে কনসোলের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ইনফিনিক্সের আপকামিং ফোনে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড Full HD+ ডিসপ্লে থাকবে। আপাতত আসন্ন ফোনের অন্যান্য স্পেসিফিকেশন জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

Infinix Hot 70 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Infinix Hot 70 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড XOS 16 সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 45ওয়াট ফাস্ট চার্জিং যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 70 Pro 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। একইসঙ্গে Infinix Hot 70 Pro 5G ফোনটি Dot Matrix Display ডিজাইন সহ পেশ করা হবে বলে শোনা যাচ্ছে, এটি রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে ভার্টিক্যালি রাখা হবে। এটি কল বা নোটিফিকেশনের সময় গ্লো করে উঠবে।