Home খবর লাভা লঞ্চ করতে চলেছে সস্তা 5G স্মার্টফোন, 15 হাজার টাকার চেয়ে কম দামে পেশ হতে পারে LAVA Shark 2 Pro 5G

লাভা লঞ্চ করতে চলেছে সস্তা 5G স্মার্টফোন, 15 হাজার টাকার চেয়ে কম দামে পেশ হতে পারে LAVA Shark 2 Pro 5G

ভারতীয় মোবাইল কোম্পানি লাভা মার্কেটে যথেষ্ট অ্যাগ্ৰেসিভ হয়ে উঠেছে। লাভা ভারতের বাজারে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে। এই সপ্তাহে কম্পানি তাদের Lava Virat Curve 5G ফোনটি ভারতে পেশ করেছে। এবার আরও একটি সস্তা LAVA Shark 2 Pro 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ব্র্যান্ডের পক্ষ থেকে LAVA Shark 2 Pro 5G ফোনটি টিজ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ফোনটি বাজারে সেল শুরু হবে।

LAVA Shark 2 Pro 5G ফোনের দাম

এই মাসের শেষের দিকে বা অক্টোবর মাসের শুরুতেই LAVA Shark 2 Pro 5G ফোনটি ভারতে সেল করা হবে। আপকামিং লাভা 5G ফোনের দাম 15 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী বিশেষ করে ফোনটি অফ্লাইন মার্কেটের জন্য পেশ করা হয়েছে এবং রিটেইলস স্তর ও মোবাইল দোকানের মাধ্যমে সেল করা হবে। আমরা পোস্টের মাধ্যমে ফোনের সেল প্রাইস জানিয়ে দেব।

LAVA Shark 2 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত LAVA Shark 2 Pro 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Unisoc T8200 প্রসেসর সহ ফোনটি লঞ্চ করা হবে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

অন্যান্য LAVA Smartphones এর মতো আপকামিং ফোনটিও স্টক অ্যান্ড্রয়েড সহ লঞ্চ করা হবে। অর্থাৎ ফোনটিতে অপ্রয়োজনীয় থার্ড পাটি অ্যাপ বা অতিরিক্ত ব্লোটওয়্যার থাকবে না। এই ফোনের 4GB বা 6GB RAM ভেরিয়েন্ট 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হতে পারে।

LAVA Shark 2 Pro 5G ফোনটিতে 6.74 ইঞ্চির এইচডি + ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য LAVA Shark 2 Pro 5G ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP AI রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হতে পারে।