এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ছেয়ে যাবে বাজার

কালী পূজার এই সপ্তাহে বিভিন্ন টেক কোম্পানি বেশ কিছু নতুন শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপাতত গোটা ভারত উৎসব পালনে ব্যস্ত, তাই কোম্পানিগুলি চীনেই তাদের ফোন পেশ করবে। চীনের বাজারে 20 থেকে 26 অক্টোবর পর্যন্ত বেশ কিছু হাই-এন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করা হবে। এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iQOO 15

লঞ্চ ডেট – 20 অক্টোবর

চীনে আজ অর্থাৎ 20 অক্টোবর iQOO 15 লঞ্চ হতে চলেছে। এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে এবং এর সঙ্গে গেমিঙের জন্য থাকবে Q3 গেমিং চিপ। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 8K VC ডোম কুলিং সিস্টেম দেওয়া হবে। iQOO 15 ফোনটির ভেপার চেম্বার হীট সিঙ্ক iPhone 17 Pro Max ফোনের তুলনায় তিন গুণ বেশি বড় হবে বলে শোনা যাচ্ছে।

iQOO 15 ফোনে 2K রেজোলিউশনে 144fps গেমিং সাপোর্ট পাওয়া যাবে। এতে 6.85-ইঞ্চির 2K 8T LTPO Samsung “Everest” ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

iQOO Neo 11

লঞ্চ ডেট – 20 অক্টোবর

iQOO 15 ফোনটির সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে আজ চীনে iQOO Neo 11 ফোনটিও পেশ করা হতে পারে। এই ফোনে গত বছর লঞ্চ হ‌ওয়া Snapdragon 8 Elite চিপসেট যোগ করা হতে পারে। এর সঙ্গে এতে 16GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।

iQOO Neo 11 ফোনে BOE Q10+ OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 2K প্যানেল থাকতে পারে এবং এতে অ্যান্টি রিফ্লেকশন ও অ্যান্টি গ্লেয়ার প্রোটেকশন ফিল্ম যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7,500mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

realme GT 8

লঞ্চ ডেট – 21 অক্টোবর

চীনে আগামীকাল realme GT 8 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে Snapdragon 8 Elite থাকতে পারে। এর সঙ্গে এতে 16GB RAM + 1TB Storage দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 6.78-ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হবে। এই ফ্ল্যাট স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

realme GT 8 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP পেরিস্কোপ লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

realme GT 8 Pro

লঞ্চ ডেট – 21 অক্টোবর

রিয়েলমির ‘জিটি’ সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হিসাবে 21 অক্টোবর চীনে অফিসিয়ালি realme GT 8 Pro ফোনটি পেশ করা হবে। এই ফোনে লেটেস্ট এবং শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে। এর সঙ্গে এতে GT BOOST 3.0 টেকনোলজি দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনে এক সঙ্গে BGMI এবং Genshin Impact গেম খেলা যাবে, তাও আবার হাই ফ্রেম রেটে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে Ricoh Imaging ক্যামেরা পাওয়া যাবে। এই ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং দুটি 50MP সেন্সর যোগ করা হবে। এতে 3x অপ্টিক্যাল জুম এবং 12x লসলেস জুম সাপোর্ট পাওয়া যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটি 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

Redmi K90 Pro Max

লঞ্চ ডেট – 23 অক্টোবর

আগামী 23 অক্টোবর চীনে Redmi K90 Pro Max ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি প্রথমে চীনে লঞ্চের পর ভারতে POCO ব্র্যান্ডের অধীনে পেশ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। গীকবেঞ্চে এই ফোনটি 16GB RAM সহ তালিকাভুক্ত করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM থাকতে পারে। এছাড়া এই ফোনের বেস মডেলে 256GB এবং টপ মডেলে 1TB স্টোরেজ দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী এই ফোনে 7,500mAh ব্যাটারি থাকবে। ফোনটি 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP LYT950 OIS প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Samsung JN5 পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here