Home খবর প্রকাশ্যে এল Infinix Note 60 5G ফোনের RAM এবং প্রসেসর, গীকবেঞ্চে লিস্টেড হল এই স্মার্টফোন

প্রকাশ্যে এল Infinix Note 60 5G ফোনের RAM এবং প্রসেসর, গীকবেঞ্চে লিস্টেড হল এই স্মার্টফোন

ইনফিনিক্স জোর কদমে তাদের নতুন ‘নোট’ সিরিজের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Infinix Note 60, Note 60 Pro এবং Note 60 Ultra 5G ফোনগুলি পেশ করা হবে। সম্প্রতি ইন্টারনেটের লিকের মাধ্যমে এই সিরিজের ইমেজ প্রকাশ্যে এসেছিল। এবার বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে বেস ভেরিয়েন্ট Infinix Note 60 ফোনটি লিস্টেড হয়েছে। লঞ্চের আগেই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং RAM সম্পর্কিত তথ্য জানা গেছে।

গীকবেঞ্চ সাইটে Infinix Note 60 ফোনটি X6879 মডেল নাবার সহ দেখা গেছে। টেক ওয়েবসাইট এক্সপার্টপিক প্রথম এই লিস্টিং স্পট করেছে। আপকামিং ইনফিনিক্স ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1055 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 3097 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

গীকবেঞ্চ সাইটে ফোনটি 8-কোর প্রসেসর সহ লিস্টেড হয়েছে। এই ফোনের সিপিইউ এর বেস ফ্রিকোয়েন্সি 2.0গীগাহার্টস এবং এই প্রসেসর 2.6গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে পারে। বেঞ্চমার্ক ওয়েবসাইটের মাধ্যমে প্রসেসরের নাম সম্পর্কে জানা যায়নি, তবে ক্লক স্পীড দেখে মনে করা হচ্ছে এটি MediaTek Dimensity 7400 অক্টাকোর প্রসেসর হতে পারে।

বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে Infinix Note 60 5G ফোনটি 8GB RAM সহ স্পট করা হয়েছিল। তাই আপকামিং ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বেঞ্চমার্কিং লিস্টিং অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 16 ওএস এবং XOS 16 সহ পেশ করা হতে পারে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 MC2 জিপিইউ দেওয়া হবে বলে জানা গেছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হবে, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Infinix Note 60 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 60 5G ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং, 10W ওয়ার্ড রিভার্স চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি Mist Titanium, Midnight Black, Fizz Blue, Rose Gold এবং Mocha Brown কালার অপশনে লঞ্চ করা হতে পারে।