Vi এর এই প্ল‍্যানের সামনে টিকতে পারবে না Jio এর 444 টাকার রিচার্জ, জানুন কিভাবে

যদি আপনিও ডেলি কলিঙের থেকে বেশি নিজের ফোনে ইন্টারনেটে‌র ব‍্যবহার করেন তাহলে আপনার‌ও ডেটার চাহিদাও বেশি হবে। অনেকসময় ডেটা বেশি ব‍্যবহার করা ইউজার্সদের সাথে এরকম হয় যে তারা নিজের ডেলি ডেটা লিমিট শেষ করে ফেলে আর তারপরে হয় তারা ডেটা প‍্যাক রিচার্জ করে নাহলে আগামী দিনের অপেক্ষা করে যখন তারা দ্বিতীয় দিনের ডেটা পাবে। কিন্তু যদি মোবাইল ডেটা দিন শেষ হ‌ওয়ার আগেই শেষ হয়ে যায় তাই আমরা আজকে আপনাকে Vi এর এরকম প্ল‍্যান জানাতে চলেছি যা Jio এর 444 টাকার প্ল‍্যানের থেকেও বেস্ট আর বেশি ডেটা দেয়। এইখানে আমরা Vi এর 449 টাকার তুলনা Jio এর 444 টাকার প্ল‍্যানের সাথে করেছি। দামে অবশ্যই ভোডাফোন আইডিয়ার প্ল‍্যান 5 টাকা বেশি কিন্তু, বেনিফিট দেখলে আপনিও স্বীকার করবেন যে জিওর প্ল‍্যানটি কিছুই না এর সামনে। আসুন আগে আমরা আপনাকে এই প্ল‍্যানের মধ্যে পার্থক্য সম্পর্কে জানাই।

Jio এর 444 টাকার প্ল‍্যান

  • রিলায়েন্স জিওর 444 টাককার প্ল‍্যানে রোজ 2জিবি ডেটা পাওয়া যায়।
  • এটি 56 দিনের ভ‍্যালিডিটির প্ল‍্যান, যার মধ্যে ইউজার্সরা মোট 112 GB ডেটা পাবে।
  • ডেটার সাথে সব নেট‌ওয়ার্কে আনলিমিটেড কলিং আর রোজ 100 এস‌এম‌এস‌ও দেওয়া হয়।
  • এই প্ল‍্যানে JioTV আর JioCinema এর মতো অ্যাপের ফ্রি সাব্সক্রিপশন‌ও দেওয়া হয়। এছাড়া আর কোনো বেনিফিট থাকে না এই প্ল‍্যানে।

Vi এর 449 টাকার প্ল‍্যান

  • Vodafone Idea এর 449 plan এ ডেলি 4জিবি ডেটা অফার করা হয়।
  • এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 56 দিনের। এই হিসেবে এই প্ল‍্যানে মোট 224 জিবি ডেটা পাওয়া যায়।
  • জিওর মতোই ভিআই এর এই প্ল‍্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং আর প্রতিদিন 100 এস‌এম‌এস‌ পাওয়া যায়।
  • ইউজার্সরা এই প্ল‍্যানের সাথে উইন্জ অল নাইট অর্থাৎ আপনি রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত সার্ফিং, স্ট্রিমিং যা কিছু শেয়ার করতে পারবেন আর এর ভালো দিক হল এর ফলে আপনার প‍্যাক থেকে ডেটা কাটা হবে না।
  • এই প্ল‍্যানে উইকেন্ড ডেটা রোল‌ওভার (Weekend Data Rollover)Vi Movies আর ভিআই টিভি এর‌ও ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।

কোন প্ল‍্যানে বেশি সুবিধা

এতো আমরা শুরুতেই বলেছি যে আপনার 5 টাকা একস্ট্রা দিলে ভোডাফোন আইডিয়ার প্ল‍্যানে বেশি সুবিধা পাবেন। ভোডাফোন আইডিয়ার প্ল‍্যানে জিওর রিচার্জের থেকে বেশি ডেটা, ডেটা রোল‌ওভার আর উইন্জ অল নাইট এর সুবিধা পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here